Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্প যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি: রবার্ট ডি নিরো

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম

ট্রাম্প যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি: রবার্ট ডি নিরো

হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়ে তাকে যুক্তরাষ্ট্রের জন্য এক ‘অস্তিত্বগত হুমকি’ হিসেবে অভিহিত করেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো।

শনিবার (২৮ মার্চ) নিউইয়র্ক সিটির ম্যানহাটনে আয়োজিত বিশাল ‘নো কিংস’ র্যালিতে কয়েক হাজার বিক্ষোভকারীর সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

‘আই লাভ নিউইয়র্ক’ ব্যাজ পরিহিত এই অভিনেতা তার বক্তব্যে বলেন, ট্রাম্প আগের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে অনেক বেশি বিপজ্জনক।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, এর আগেও অনেক প্রেসিডেন্ট সাংবিধানিক সীমাবদ্ধতা পরীক্ষা করেছেন, কিন্তু বর্তমান প্রেসিডেন্টের মতো কেউ দেশের মৌলিক আদর্শের জন্য এমন হুমকি হয়ে দাঁড়াননি। উত্তেজিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, প্রেসিডেন্টকে ‘এখনই থামাতে হবে’।

বিক্ষোভের কারণ ও প্রেক্ষাপট 

শনিবার (২৮ মার্চ) নিউইয়র্ক সহ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে কয়েক হাজার ‘নো কিংস’ র্যালি অনুষ্ঠিত হয়। মূলত ইরানে চলমান যুদ্ধ, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। নিউইয়র্কের টাইমস স্কয়ার এবং থার্টি ফোর্থ স্ট্রিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাজার হাজার মানুষ ‘নো আইস’ এবং ‘নো কিংস’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। 

ডি নিরোর জোরালো অবস্থান

‘দ্য গডফাদার’খ্যাত রবার্ট ডি নিরো দীর্ঘকাল ধরেই ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত। বক্তৃতায় তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষ যখন ‘নো কিংস’ স্লোগান দিচ্ছে, তখন তিনি আসলে ‘নো ট্রাম্প’ শুনতে পাচ্ছেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কেড়ে নিচ্ছে এবং নিজের ও তার ঘনিষ্ঠদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত রয়েছে।

ম্যানহাটনের এই র্যালিতে ডি নিরো ছাড়াও নাগরিক অধিকার নেতা আল শার্পটন এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

সূত্র: আর্ট থ্রেট 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম