Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম

পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ বন্ধ কীভাবে বন্ধ করা যায় এ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছে সৌদি আরব, তুরস্ক ও মিসর। 

এর আগে রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রাজধানী ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে গিয়ে কাঁধে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’এর শিকার হয়েছেন। 

রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে তার ছেলে আলী দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন। 

কূটনৈতিক অভ্যর্থনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এভাবে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও ক্লিপটিতে দেখা যায়, সফররত বিশিষ্ট অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে যাওয়ার সময় দার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। কাছাকাছি দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য করেন। কর্তৃপক্ষ পরে জানায়, পড়ে যাওয়ার ফলে ইসহাক দারের কাঁধে সামান্য আঘাত লেগেছে তবে তিনি নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক চালিয়ে যান।

ইসহাক দারের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কিন্তু তার ছেলে আলী দার জানিয়েছেন যে, তিনি অস্বস্তি কমাতে ব্যথানাশক ওষুধ খেয়েছেন এবং গভীর রাতে ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে আলী দার বলেন, আজ মিসরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আহত হওয়া সত্ত্বেও, ইসহাক দার সাহেব ব্যথানাশক ঔষধের সাহায্যে সারাদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈঠক যথাসম্ভব ভালোভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, রাত ৯টার দিকে আনুষ্ঠানিক বিবৃতি রেকর্ড করার পর পরিবারের অনুরোধে ডাক্তারি পরীক্ষা করা হয়।তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তার এক্স-রে রিপোর্ট সার্বিকভাবে ভালো এসেছে। কাঁধে একটি সূক্ষ্ম ফাটল তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ঔষধ এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে তার ব্যথা নিয়ন্ত্রণ করা হবে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ বন্ধে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ চারদেশীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

বাংলাদেশ ও পাকিস্তানের শিবিরকে ওপেন চ্যালেঞ্জ আম্মারের

বাংলাদেশ ও পাকিস্তানের শিবিরকে ওপেন চ্যালেঞ্জ আম্মারের

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

সেমিফাইনালে ১৩ ওভারে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সেমিফাইনালে ১৩ ওভারে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আরও পড়ুন

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ

ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ

কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার ভয়াবহ হামলা

কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার ভয়াবহ হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম