Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার ভয়াবহ হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম

কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার ভয়াবহ হামলা

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (৩ অক্টোবর) সকালে নর্দার্ন ব্রিজে রুশ হামলায় সড়কের অংশ ও ট্রলিবাসের বৈদ্যুতিক তার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো।

হামলার পর সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে টেলিগ্রামে জানান ক্লিৎসকো।

নর্দার্ন ব্রিজটি কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার একই ধরনের হামলার লক্ষ্যবস্তু হয় সাউদার্ন ব্রিজ। ওই হামলায় সেতুটির তার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শহরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সেতুটির ওপর দিয়ে মেট্রো ও গাড়ি চলাচলও বন্ধ রাখা হয়েছে।

কিয়েভের প্রায় ৩০ লাখ বাসিন্দার একটি বড় অংশ শহরের বিভিন্ন এলাকায় যাতায়াতে মেট্রোর ওপর নির্ভর করেন। ফলে গুরুত্বপূর্ণ সেতু ও যোগাযোগ অবকাঠামোয় হামলায় নগরজীবনে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।

মেয়র ক্লিৎসকো এর আগে সাউদার্ন ব্রিজে হামলার পর বলেছিলেন, রাশিয়া কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরবরাহব্যবস্থা ও আবাসিক এলাকায় হামলা চালিয়ে শহরকে ‘খুবই নাটকীয় পরিস্থিতির’ দিকে ঠেলে দিচ্ছে।

বৃহস্পতিবার সাউদার্ন ব্রিজে একটি রুশ ড্রোন আঘাত হানে। হামলার পর বিস্ফোরণের ধাক্কায় মেট্রোর একটি বগিতে বায়ু চলাচলের পথ দিয়ে ধুলো ঢুকে পড়ার কথাও জানান যাত্রীরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া এখন ইউক্রেনের সেতু, ডেটা সেন্টার, ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক, হাসপাতাল, স্কুলসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে। এর লক্ষ্য মানুষকে শহর ছেড়ে যেতে বাধ্য করা।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের রুশ জ্বালানি অবকাঠামোয় হামলার জবাবেই রাশিয়া এসব হামলা চালাচ্ছে। তবে ইউক্রেন ও তার মিত্ররা রাশিয়ার এই বক্তব্যের বিরোধিতা করে আসছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে পারে রাশিয়া

ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে পারে রাশিয়া

পরমাণুসহ ‘সব অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

পরমাণুসহ ‘সব অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ পুতিনের

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ পুতিনের

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

জেলেনস্কির দাবি রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, ১৪ জনের মৃত্যু

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, ১৪ জনের মৃত্যু

আরও পড়ুন

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম