Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সময় ফুরিয়ে আসছে, ইরানকে মার্কিন সিনেটরের চূড়ান্ত হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

সময় ফুরিয়ে আসছে, ইরানকে মার্কিন সিনেটরের চূড়ান্ত হুঁশিয়ারি

লিন্ডসে গ্রাহাম। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে কূটনৈতিক আলোচনার সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে। হরমুজ প্রণালি ইস্যুতে ট্রাম্পের দেওয়া আল্টিমেটামকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি একে ‘মরণপণ সতর্কবার্তা’ হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গ্রাহাম উল্লেখ করেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কূটনীতির মাধ্যমে নিরাপদ করা এখনো তার প্রত্যাশার তালিকায় রয়েছে। এই পথেই অঞ্চল এবং পুরো বিশ্বের জন্য সবচেয়ে ভালো ফলাফল আসতে পারে বলে তিনি মনে করেন। তবে বর্তমান পরিস্থিতিতে কূটনীতির জানালা বন্ধ হয়ে আসছে বললে আদতে কমই বলা হয়—এমন মন্তব্য করে তিনি পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।

ইরানের প্রতি সরাসরি বার্তা দিয়ে এই যুদ্ধবাজ হিসেবে পরিচিত সিনেটর আরও বলেন, তেহরানকে এখন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। মূলত হরমুজ প্রণালি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিতেই লিন্ডসে গ্রাহাম এই কড়া মন্তব্য করেছেন।

সূত্র: আলজাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরান ‘দখলের’  ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান ‘দখলের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম