Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

Advertisement

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি নতুন পদ গ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্টের ‘ডিস্টিনগুইশড ফেলো’ এবং ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হিসেবে যোগ দিয়েছেন। গত শুক্রবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এই পদে যোগ দেওয়ার মাধ্যমে ট্রুডো সাবেক বিশ্বনেতাদের একটি আন্তর্জাতিক দলে যুক্ত হলেন। এই দলে আগে থেকেই আছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ট্রুডো পদত্যাগ করেন।

নতুন এই কাজ নিয়ে ৫৪ বছর বয়সি ট্রুডো জানান, নিজের ১০ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা যাতে শিখতে পারেন সেই চেষ্টা তিনি করবেন। তিনি বলেন, তার মেয়াদে বিশ্ব রাজনীতি ও প্রযুক্তিতে বিশাল পরিবর্তন এসেছে, যা বর্তমান বিশ্বকে অনেকটাই বদলে দিয়েছে।

একইভাবে ব্লাভাতনিক স্কুলের ডিন এনগায়রে উডস বলেন, সাবেক বিশ্বনেতাদের অভিজ্ঞতা থেকে সরাসরি শেখার সুযোগ এখানকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হতে বড় ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে ট্রুডো আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে সক্রিয় রয়েছেন। চলতি মাসের শেষের দিকেই তার অক্সফোর্ড পরিদর্শনের কথা রয়েছে। এ ছাড়া রাজনীতি থেকে বিদায় নেওয়ার পর সম্প্রতি তিনি তার সাবেক সহকারী কেটি টেলফোর্ডের সঙ্গে ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি চলচ্চিত্র ও টেলিভিশন প্রডাকশন হাউস চালু করে বিনোদন জগতেও পা রেখেছেন।

সূত্র: সিবিসি নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি

ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি

প্রেমিকা কেটি পেরির সঙ্গে মাঠে বসে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখলেন ট্রুডো

প্রেমিকা কেটি পেরির সঙ্গে মাঠে বসে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখলেন ট্রুডো

কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী

কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী

প্রেমের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে ট্রুডো-কেটির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও

প্রেমের গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে ট্রুডো-কেটির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও

কেটি পেরি কি মা হতে চলেছেন

কেটি পেরি কি মা হতে চলেছেন

আরও পড়ুন

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম