Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আলোচনার আগেই ইরানের ১০ শর্তের ৩টি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম

আলোচনার আগেই ইরানের ১০ শর্তের ৩টি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত

Advertisement

এক দিন না যেতেই পশ্চিম এশিয়ায় নতুন কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। ইরান অভিযোগ করেছে, আসন্ন আলোচনার জন্য যে ১০ দফা প্রস্তাব তারা দিয়েছিল, তার তিনটি ইতিমধ্যে লঙ্ঘন করেছে।

মঙ্গলবার রাতে ইরান একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বারবার প্রতিশ্রুতি ভাঙার কারণে ওয়াশিংটনের প্রতি তাদের ‘ঐতিহাসিক গভীর অবিশ্বাস’ আরও বেড়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নিজেই ১০ দফা প্রস্তাবকে ‘আলোচনার কার্যকর ভিত্তি’ বলে বর্ণনা করেছিলেন। কিন্তু তারপরেও তিনটি ধারা লঙ্ঘিত হয়েছে।

প্রথম লঙ্ঘনের বিষয়টি লেবানন সংক্রান্ত যুদ্ধবিরতির শর্ত নিয়ে। ইরানি কর্মকর্তারা মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্টভাবে বলেছিলেন, ‘লেবানন ও অন্যান্য অঞ্চলসহ সর্বত্র তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।’ কিন্তু সেই শর্ত মানা হয়নি।

দ্বিতীয় লঙ্ঘন হলো ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ। ফার্স প্রদেশের লার এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তৃতীয় লঙ্ঘনটি সরাসরি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে। এই অধিকার ১০ দফা কাঠামোর ষষ্ঠ ধারায় স্বীকৃত। ইরান বলছে, এই অধিকার অস্বীকার করা হচ্ছে।

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, ‘যে কার্যকর ভিত্তির উপর আলোচনা হওয়ার কথা ছিল, তা খোলাখুলিভাবে এবং স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে ‘দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনা অযৌক্তিক।’

পাকিস্তান এই পরিস্থিতিতে মধ্যস্থতার ভূমিকায় সক্রিয় আছে। প্রধানমন্ত্রী শরিফ বারবার সংযম ও সংলাপের আহ্বান জানাচ্ছেন। ইসলামাবাদ লেবানন ও অন্যান্য সংঘাত এলাকায় উত্তেজনা না বাড়াতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে।

ইরানের এই অভিযোগ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আস্থার সংকট কতটা গভীর তা আবারও সামনে এনেছে। প্রস্তাবিত কাঠামো আদৌ অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারবে কিনা, তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

গোয়েন্দা প্রতিবেদন মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

আরও পড়ুন

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ, অনলাইনে ক্লাশ

জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ, অনলাইনে ক্লাশ

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দুর্গাপূজা হবে দুইবার!

২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দুর্গাপূজা হবে দুইবার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম