Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানে হামলা চালাতে এসে মারধরের শিকার ইসরাইলি পাইলট, যা জানা গেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

ইরানে হামলা চালাতে এসে মারধরের শিকার ইসরাইলি পাইলট, যা জানা গেল

সংগৃহীত ছবি।

Advertisement

ইরানে হামলা চালাতে এসে ইরানি জনগণের মারধরের শিকার হয়েছেন ইসরাইলের একজন পাইলট দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

তবে ফ্যাক্টচেকিং নিয়ে কাজ করা বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ছড়িয়ে পড়া ওই ভিডিওটি সঠিক নয়।  এটি মূলত গত ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের মিনিয়াপোলিস সিটি হলের সামনে সংঘটিত একটি বিক্ষোভ ও পালটা বিক্ষোভের সময়কার ভিডিও। 

ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সাংবাদিক স্টেফানি কিথের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৮ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।  ওই পোস্টে তিনি উল্লেখ করেন, মিনিয়াপোলিস সিটি হলে নিজের আয়োজিত ছোট একটি বিক্ষোভ থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ডানপন্থি ইনফ্লুয়েন্সার জেক ল্যাং মাথায় লাথি খেয়েছেন।

একই প্রেক্ষাপটে ১৮ জানুয়ারিতে দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে থাকা ছবির সঙ্গেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল দেখা যায়।  

প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ জানুয়ারি মিনিয়াপোলিস সিটি হলের সামনে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানের সমর্থনে ডানপন্থি ইনফ্লুয়েন্সার জেক ল্যাং একটি ছোট বিক্ষোভ আয়োজন করেন। তবে শতশত পালটা বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে তার দলকে তাড়িয়ে দেয়। এ সময় ল্যাং ঘটনাস্থল ছাড়ার সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন। 

মিনিয়াপোলিস সিটি হল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে অবস্থিত।

এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইরানি জনগণ কর্তৃক ইসরাইলের কোনো পাইলটকে মারধরের দাবির পক্ষে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ

ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

আরও পড়ুন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম