Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মেনে নেয়নি ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ এএম

যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মেনে নেয়নি ইরান

দীর্ঘ ২১ ঘণ্টা ধরে ইসলামাবাদে চলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বৈঠক। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।  ওয়াশিংটনের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্তগুলো তেহরান গ্রহণ করেনি। 

ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স। 

সূত্রটি জানিয়েছে,  যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এমন সব দাবি তুলেছে, যা তারা যুদ্ধের সময়ও অর্জন করতে পারেনি। 

সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্তগুলো ইরান গ্রহণ করেনি।  এসব শর্তের মধ্যে ছিল হরমুজ প্রণালি,  শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।

তাদের মতে, এসব দাবি ইরানের জন্য গ্রহণযোগ্য ছিল না, তাই আলোচনায় কোনো সমঝোতা হয়নি।

প্রসঙ্গত, ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে।  আলোচনা শেষে  এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।’

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা

আরও পড়ুন

সম্পর্কিত খবর

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

আরও পড়ুন

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম