Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহুকে তিনি যুদ্ধাপরাধী মনে করেন কিনা জানতে চাইলে শেখ মোহাম্মদ বলেন, অবশ্যই। গাজায় যা করা হয়েছে, তা যুদ্ধাপরাধ। আর এর জন্য যারা দায়ী, তারা যুদ্ধাপরাধী।

তিনি বলেন, হাসপাতালগুলোতে হামলা হয়েছে, স্কুলগুলোতে হামলা হয়েছে। এর পক্ষে যত যুক্তি বা ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, কোনো কিছুই এসব কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে পারে না।

কাতারের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, নিজের এবং তার সরকারের কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরাতেই নেতানিয়াহু রাজনৈতিকভাবে কাতারকে আক্রমণ করছেন।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দোহায় ইসরাইলের হামলারও তীব্র নিন্দা জানান শেখ মোহাম্মদ। ওই হামলায় হামাসের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তখন কাতার গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা চালাচ্ছিল। হামলায় হামাসের পাঁচ সদস্য এবং কাতারের এক নিরাপত্তাকর্মী নিহত হন।

শেখ মোহাম্মদ বলেন, আমরা যখন মধ্যস্থতা করছিলাম, তখনই ইসরাইল আমাদের ওপর হামলা চালিয়েছে। মধ্যস্থতাকারী একটি দেশের ওপর এ ধরনের হামলাকে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, যেমন এর আগেও তিনি অন্যান্য সীমা অতিক্রম করেছেন।

তবে এসব উত্তেজনার মধ্যেও কাতার কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে বলে জানান তিনি। তার মতে, পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগই অগ্রগতির সবচেয়ে কার্যকর পথ।

শেখ মোহাম্মদ বলেন, সমাধানে পৌঁছাতে কীভাবে এগোনো যায়, সে বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারকে এবং ইরানকেও সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করছে কাতার।

আঞ্চলিক সংঘাত নিরসনে তিনটি বিষয়কে গুরুত্ব দেন তিনি। এগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা এবং ইরান ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা।

তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হলে সংলাপ, পারস্পরিক হস্তক্ষেপ না করা এবং আগ্রাসন থেকে বিরত থাকার নীতির পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে।

এদিকে মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে। তিনি বলেন, সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে—এ নিয়ে কাতার উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু

আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

আরও পড়ুন

৫ নাবিককে হত্যা করেছে সোমালি জলদস্যুরা, ট্যাংকার উদ্ধার

৫ নাবিককে হত্যা করেছে সোমালি জলদস্যুরা, ট্যাংকার উদ্ধার

সিলিকন ভ্যালিতে ছড়াচ্ছে ভয়ংকর ‘যৌন শিকারি’র তালিকা, রয়েছে এআই সংশ্লিষ্টদের নাম

সিলিকন ভ্যালিতে ছড়াচ্ছে ভয়ংকর ‘যৌন শিকারি’র তালিকা, রয়েছে এআই সংশ্লিষ্টদের নাম

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম