Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ। সংগৃহীত ছবি

Advertisement

আবুধাবিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকে ১০টি দেশের কর্মকর্তারা অংশ নেন। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক আমিরাতি কর্মকর্তার বরাতে বলা হয়, বৈঠকটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। 

প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ বৈঠক করেন। পরে অনুষ্ঠিত সম্প্রসারিত বৈঠকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মরক্কো, মিসর, কুয়েত, বাহরাইন, লিবিয়া ও ওমানের প্রতিনিধিরা অংশ নেন। ইসরাইল ও আমিরাতের প্রতিনিধিরাও এতে ছিলেন।

বৈঠকে ইসরাইল ও আমিরাতের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি ‘অভিন্ন হুমকি’ মোকাবিলায় একটি আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামো গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ইরান ও ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ঘিরে বিভিন্ন পদক্ষেপ, সৌদি আরবকে গোয়েন্দা ও নিরাপত্তা সহায়তা এবং নতুন একটি আঞ্চলিক জোট গঠনের সম্ভাবনাও আলোচনায় আসে বলে চ্যানেল ১৪ জানিয়েছে।

এ ছাড়া হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য একটি বিকল্প রুট তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

তবে চ্যানেল ১৪-এর প্রতিবেদনে যেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে, তাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমনকি ইসরাইলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, রোববার আমিরাত সফরের সময় শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

নেতানিয়াহুর কার্যালয়ও সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সম্প্রসারিত বৈঠকে ১০ দেশের কর্মকর্তাদের অংশগ্রহণের তথ্যটি মূলত চ্যানেল ১৪-এর প্রতিবেদন ও নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের ওপর ভিত্তি করে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

স্যাটেলাইটে গাজার ভয়াবহ চিত্র ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে আগুন, ভাঙচুর

আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু

আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু

ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়লেন বেন-গভির

ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়লেন বেন-গভির

বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

আরও পড়ুন

৫ নাবিককে হত্যা করেছে সোমালি জলদস্যুরা, ট্যাংকার উদ্ধার

৫ নাবিককে হত্যা করেছে সোমালি জলদস্যুরা, ট্যাংকার উদ্ধার

সিলিকন ভ্যালিতে ছড়াচ্ছে ভয়ংকর ‘যৌন শিকারি’র তালিকা, রয়েছে এআই সংশ্লিষ্টদের নাম

সিলিকন ভ্যালিতে ছড়াচ্ছে ভয়ংকর ‘যৌন শিকারি’র তালিকা, রয়েছে এআই সংশ্লিষ্টদের নাম

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের চাঞ্চল্যকর সেই বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম