Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

Advertisement

সাত মাস ধরে চলা যুদ্ধ বন্ধে নতুন করে চেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের কর্মকর্তারা আলাদাভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। 

আলোচনায় ইরানের গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের সংশোধিত সংস্করণ নিয়ে কথা হতে পারে বলে জানিয়েছেন আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পরও নিউইয়র্কে অবস্থান করছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব এবং হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল আবার চালুর শর্ত নিয়ে জবাবের অপেক্ষায় রয়েছেন।

আরাগচি বলেন, আমেরিকানরা যদি বলে তারা একটি চুক্তি বা শান্তিপূর্ণ সমাধান চায়, তাহলে আমরা সেই সমাধান উপস্থাপন করেছি।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোমবার বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ইরানের প্রস্তাবে ইরান ও লেবাননে সব ধরনের সংঘাত বন্ধ করা, ইরানের কয়েক বিলিয়ন ডলারের সম্পদে জব্দাদেশ তুলে নেওয়া, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শেষ করা এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার অনুমতি দেবে।

এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দখল বা ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের ইচ্ছা নিয়েও দুই পক্ষ আবার আলোচনা শুরু করবে।

এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) ট্রাম্প জানান, তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, অর্থনৈতিক চাপের কারণে ইরান দ্রুত একটি চুক্তি করতে চাইছে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। সাত মাস ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথগুলো বন্ধ থাকায় বিশ্ববাজারেও বড় ধরনের প্রভাব পড়ে।

এর আগে এপ্রিল ও জুনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান দুইবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে দুইবারই সেই যুদ্ধবিরতি দ্রুত ভেঙে যায়।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শরণার্থীদের জন্য বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন

শরণার্থীদের জন্য বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

আরও পড়ুন

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

শরণার্থীদের জন্য বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন

শরণার্থীদের জন্য বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম