Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শরণার্থীদের জন্য বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম

শরণার্থীদের জন্য বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

শরণার্থী, অভিবাসী ও সংশ্লিষ্ট বিভিন্ন সেবার জন্য কংগ্রেসের অনুমোদিত ৮১০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় (ওএমবি) এ তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো এক চিঠিতে প্রশাসন এই তহবিল বাতিলের প্রস্তাব দেয়। প্রস্তাবিত কাটছাঁটের আওতায় রয়েছে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবা, স্বরাষ্ট্র, আবাসন ও নগর উন্নয়ন এবং বিচার বিভাগ।

রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া বরাদ্দকৃত অর্থ বাতিলের চেষ্টা আইনবিরোধী। তিনি এ ধরনের পদক্ষেপ মোকাবিলায় সহকর্মীদের সঙ্গে কাজ করার কথা বলেছেন।

অন্যদিকে, ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদিত ব্যয়ের নির্দিষ্ট অংশ প্রেসিডেন্ট একতরফাভাবে বাতিল করতে চাইছেন। তিনি এটিকে ‘পকেট রিসিশন’ এবং অবৈধ ‘লাইন-আইটেম ভেটো’ হিসেবে বর্ণনা করেছেন।

‘রিসিশন’ বলতে বোঝায়—প্রেসিডেন্ট কংগ্রেসকে আগে অনুমোদিত কোনো সরকারি বরাদ্দ বাতিল করার আহ্বান জানানো। তবে এ নিয়ে রাজনৈতিক ও আইনগত বিতর্ক তৈরি হয়েছে।

এই তহবিল কাটছাঁটকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন কমানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রশাসন এর আগে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি সীমিত করার উদ্যোগ নিয়েছিল। তবে এ-সংক্রান্ত প্রেসিডেন্টের আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং সুপ্রিম কোর্টের রায়ে তা বাধাগ্রস্ত হয়।

এ ছাড়া নতুন সরকারি নির্দেশনার মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি না পাওয়া কিছু বৈধ শরণার্থীকে আটক করার ক্ষেত্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)- এর ক্ষমতা বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ভিসার মর্যাদা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিদের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হয়েছে। এই নিয়ম অনুযায়ী, কিছু আবেদনকারীকে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশের মার্কিন দূতাবাস থেকে আবেদন করতে হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

আলজাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

আরও পড়ুন

পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করবে: রুবিও

পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করবে: রুবিও

লাভবান হবেন বাংলাদেশি শ্রমিকরাও মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম