Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানে সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ এএম

ইরানে সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর দেশটিতে সীমিত সামরিক হামলা পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে ইতোমধ্যে ঘোষিত নৌ অবরোধের পাশাপাশি এই পদক্ষেপ নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সীমিত হামলা ছাড়াও পূর্ণমাত্রার বোমা হামলা পুনরায় শুরু করার বিষয়টিও ছিল, যদিও অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকির কারণে সেটি তুলনামূলক কম সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে ভবিষ্যতে হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি সামরিক এসকর্ট মিশনের দায়িত্ব ভাগ করে নেওয়ার লক্ষ্যে অস্থায়ী অবরোধ চালু রাখার বিকল্পও বিবেচনায় রয়েছে।

আলোচনা ভেঙে পড়লেও ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দেননি বলে জানিয়েছেন তার সহযোগীরা। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকিও দেন।

তিনি বলেন, ‘আমি এটা করতে চাই না, কিন্তু তাদের পানি, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র—এসব খুব সহজ লক্ষ্যবস্তু।’

হোয়াইট হাউসের মুখপাত্র ওলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন এবং অন্যান্য সব বিকল্প খোলা রেখেছেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় কয়েকটি কঠোর শর্ত বা ‘রেড লাইন’ নির্ধারণ করেছে ওয়াশিংটন। এর মধ্যে রয়েছে—হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রাখা এবং কোনো টোল না নেওয়া; সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা ও স্থাপনাগুলো ভেঙে ফেলা; উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা; আঞ্চলিক মিত্রদের অন্তর্ভুক্ত করে বিস্তৃত নিরাপত্তা কাঠামো মেনে নেওয়া; লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা। 

কিছু বিশ্লেষক মনে করছেন, হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপই ট্রাম্পের সবচেয়ে কার্যকর চাপ সৃষ্টির উপায় হতে পারে। কারণ ইরানের সরকারি আয়ের প্রায় অর্ধেকই তেল ও গ্যাস রপ্তানি থেকে আসে।

তবে এই কৌশলেরও ঝুঁকি রয়েছে। সংকীর্ণ হরমুজ প্রণালিতে অবস্থানরত মার্কিন নৌযানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের ভেতরেও রাজনৈতিক চাপ বাড়তে পারে। ইতোমধ্যে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা আসন্ন নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য ঝুঁকি হতে পারে।

অন্যদিকে ইরানি প্রতিনিধি দলের জ্যেষ্ঠ সদস্য রেজা আমিরি মোগাদাম বলেছেন, ইসলামাবাদে হওয়া আলোচনা একটি কূটনৈতিক প্রক্রিয়ার ভিত্তি তৈরি করেছে, যা পারস্পরিক আস্থা থাকলে ভবিষ্যতে কার্যকর কাঠামোতে রূপ নিতে পারে।

বিশ্লেষকদের মতে, সামরিক চাপ ও কূটনৈতিক প্রচেষ্টার এই দ্বিমুখী কৌশল মধ্যপ্রাচ্যে পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে এবং সামনে বড় ধরনের সংঘাত কিংবা সমঝোতা—দুই সম্ভাবনাই খোলা রাখছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ৮

হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ৮

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

ছেলের প্রেমিকাকে রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করলেন ট্রাম্প

ছেলের প্রেমিকাকে রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করলেন ট্রাম্প

আরও পড়ুন

হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ৮

হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ৮

সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর

সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

ইন্টারনেট দখলে নিতে পারে এআই, সতর্কবার্তা অ্যানথ্রপিকের

ইন্টারনেট দখলে নিতে পারে এআই, সতর্কবার্তা অ্যানথ্রপিকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম