Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

ছবি: সংগৃহীত।

Advertisement

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ দিনের সফরে চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ ছাড়া তিনি বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি সভায় বক্তব্য দেবেন এবং ব্যবসায়ী ও বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা বিমানবন্দরে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের সহায়তার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, ‘সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছেন। সীমিত আয়ের এসব মানুষের ঢাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। সরকারকে এই শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে।’

বিবৃতিতে ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আরও বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় এই শ্রমিকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে টিকিটের টাকা ফেরত (রিফান্ড) দেওয়ার ব্যবস্থা করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ৮

হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ৮

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

ছেলের প্রেমিকাকে রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করলেন ট্রাম্প

ছেলের প্রেমিকাকে রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করলেন ট্রাম্প

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আরও পড়ুন

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

রাশেদের পোস্টে সারজিসের মন্তব্য ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম