আংশিকভাবে আকাশসীমা খুলল ইরান
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম
দেশের পূর্ব অংশের আকাশপথ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন ট্রানজিট হিসেবে চলাচল করতে পারবে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শনিবার (১৮ এপ্রিল) আংশিকভাবে আকাশসীমার পূর্বাঞ্চল খুলে দিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, দেশের পূর্ব অংশের আকাশপথ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন ট্রানজিট হিসেবে চলাচল করতে পারবে। একই সঙ্গে স্থানীয় সময় সকাল ৭টা থেকে কিছু বিমানবন্দরও আবার চালু করা হয়েছে।
তবে ঘোষণার তিন ঘণ্টারও বেশি সময় পরও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের তেমন কোনো চিত্র দেখা যায়নি। অনেক বিমান এখনও দীর্ঘ পথ ঘুরে ইরানের আকাশসীমা এড়িয়ে চলেছে।
তথ্যসূত্র: আল জাজিরা

