Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় ফিরবে— আশাবাদী পাকিস্তান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম

ইরান-যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় ফিরবে— আশাবাদী পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনার টেবিলে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা পর্যালোচনার লক্ষ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।  খবর সামা টিভির। 

সূত্র জানায়, শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে চলমান কূটনৈতিক তৎপরতা মূল্যায়ন করা হয়। এতে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতা তারার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি এবং পররাষ্ট্র সচিব আমিনা বালোচ উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সংলাপের দ্বিতীয় ধাপ আয়োজনের প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়। সূত্র মতে, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ইসহাক দার, যার লক্ষ্য ছিল সংলাপের পরিবেশ তৈরি করা।

আলোচনায় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ইরান ও যুক্তরাষ্ট্র খুব শিগগিরই আবার আলোচনায় বসবে। 

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান তার কূটনৈতিক ভূমিকা অব্যাহত রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ৮

হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ৮

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

ছেলের প্রেমিকাকে রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করলেন ট্রাম্প

ছেলের প্রেমিকাকে রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করলেন ট্রাম্প

আরও পড়ুন

হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ৮

হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ৮

সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর

সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

ইন্টারনেট দখলে নিতে পারে এআই, সতর্কবার্তা অ্যানথ্রপিকের

ইন্টারনেট দখলে নিতে পারে এআই, সতর্কবার্তা অ্যানথ্রপিকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম