Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার গুলিতে নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার গুলিতে নিহত

শেখ ইউসুফ আফ্রিদি। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলাকারীরা আফ্রিদির ওপর একাধিক গুলি চালায়, ফলে তিনি পালানোর সুযোগ পাননি।  তিনি লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

আফ্রিদিকে ওই অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচনা করা হতো। তদন্তকারীরা ঘটনাটিকে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড হিসেবে দেখছেন।

এর আগে গত মাসে লাহোরে একটি টিভি স্টেশনের বাইরে লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়।  ৬৭ বছর বয়সি হামজা ওই হামলা থেকে বেঁচে যান বলে জানা গেছে।


এর আগে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের বড় ভাই মুহাম্মদ তাহির আনোয়ার পাকিস্তানে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান।  তিনি সংগঠনটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

গত বছরের মার্চে লস্কর-ই-তৈয়বার শীর্ষ সন্ত্রাসী আবু কাতাল ওরফে কাতাল সিন্ধিও পাকিস্তানের জেলাম অঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তিনি ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এ ছাড়া ২০২৪ সালে জম্মু ও কাশ্মীরের রিয়াসি হামলারও অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে অভিযোগ রয়েছে, যেখানে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

আরও পড়ুন

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম