Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমিরাত ওপেক থেকে বেরিয়ে যাওয়ায় তেলের দাম কমতে পারে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম

আমিরাত ওপেক থেকে বেরিয়ে যাওয়ায় তেলের দাম কমতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার পদক্ষেপকে ‘চমৎকার’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন, আমিরাতের এই পদক্ষেপ তেলের দাম কমাতে সাহায্য করতে পারে।

এক প্রতিবেদনে খালিজ টাইমস বলছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশটির এই পদক্ষেপ তেল রফতানিকারক সংস্থা এবং এর প্রধান সদস্য সৌদি আরবের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।


বুধবার (২৯ এপ্রিল) হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটা একটা চমৎকার পদক্ষেপ।’ 

তিনি আরও বলেন, ‘আমি মনে করি গ্যাস, তেল এবং সবকিছুর দাম কমানোর জন্য এটা শেষ পর্যন্ত একটা ভালো পদক্ষেপ। ওপেকে তাদের কিছু সমস্যা হচ্ছে।’ 


ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো আগেই হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি রপ্তানিতে সমস্যায় পড়ছিল। ইরান ও ওমানের মাঝখানে থাকা এই সরু জলপথ দিয়ে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। কিন্তু ইরানের হুমকি ও জাহাজে হামলার কারণে রফতানি ব্যাহত হচ্ছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

আল জাজিরার এক্সপ্লেইনার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

ট্রাম্প-নেতানিয়াহু যুগের অবসান নাকি নতুন যুদ্ধ?

ট্রাম্প-নেতানিয়াহু যুগের অবসান নাকি নতুন যুদ্ধ?

নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

অ্যাক্সিওসের প্রতিবেদন নির্বাচনে দলের ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না ইরান, দাবি ট্রাম্পের

নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না ইরান, দাবি ট্রাম্পের

বিক্ষোভকারীদের স্লোগানে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন— ‘বের করে দাও’

বিক্ষোভকারীদের স্লোগানে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন— ‘বের করে দাও’

আরও পড়ুন

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম