Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা হচ্ছে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:২০ এএম

ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা হচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদ সফর বাতিল করার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেলিফোনে আলোচনা অব্যাহত রয়েছে।  খবর মিডল ইস্ট আইয়ের। 

ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘(ইরানের সঙ্গে) চুক্তিটি এখনও গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছায়নি, তার জন্য এত দীর্ঘ ভ্রমণ করা যুক্তিযুক্ত নয়।’

তিনি আরও জানান, আলোচনা এখনও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আলোচনা এখনও সম্ভাব্য একটি কাঠামোকে ঘিরেই চলছে, যেখানে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। পারমাণবিক ইস্যু পরে আলোচনায় আসবে।‘


ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ‘ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না—এটিই আলোচনার সর্বোচ্চ অগ্রাধিকার।‘

এদিকে, শুক্রবার (১ মে) তুরস্কে সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।  সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বৈঠকে বসার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান এ যুদ্ধ শুরু করেনি এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে— তাহলে তা মোকাবিলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত।‘


তিনি বলেন, ‘তবে আমরা চাই (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আমাদের মতপার্থক্যগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য ইরান ফের আলোচনায় বসতে ইচ্ছুক। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা বন্ধ করতে হবে।‘

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম