Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পিছিয়ে গেল বিজয় থালাপতির শপথ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:৪৫ এএম

পিছিয়ে গেল বিজয় থালাপতির শপথ

বিজয় থালাপতি। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথগ্রহণ পিছিয়ে গেছে।  ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছেন, বিজয়ের দল টিভিকে যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করেছে– তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনও সেটি নিশ্চিত নন। আর সে জন্যই পিছিয়েছে শপথ।

কংগ্রেস এরইমধ্যে বিজয়ের দলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে এবং অন্যরাও যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। 

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে বিজয়ের দলের আরও এক-দুই দিন সময় লাগতে পারে।


জানা গেছে, রাজ্যপাল ইতোমধ্যে তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন। পরে তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হন, সেখানেও তিনি রাজ্যপালের দায়িত্ব পালন করছেন।

বুধবার (৬ মে) রাজ্যপালের সঙ্গে এক বৈঠকে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বিজয়। 

সূত্রে জানা গেছে, টিভিকের সাধারণ সম্পাদক আধব অর্জুনও তাদের আইনি দলকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। 

১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া টিভিকে-এর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১১৮টি আসনের প্রয়োজন। কংগ্রেসের পাঁচটি আসনসহ এই সংখ্যা বেড়ে ১১২ হয়েছে, যেখানে বিজয়ের জেতা দুটি আসনের মধ্যে একটি বাদ দেয়া হয়েছে। এর ফলে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য টিভিকে-কে আরও ছয়টি আসন পূরণ করতে হবে।


পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ হলো বিজয়ের জন্য বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। তবে কংগ্রেস ছাড়াও নির্দলীয়সহ আর কারা বিজয়ের দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কোনো স্পষ্টতা নেই। 

 সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

রাহুলের সঙ্গে মধ্যাহ্নভোজ, মোদির সঙ্গে মেট্রোযাত্রা: দুই মেরুর রাজনীতির মাঝে বিজয়

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন রাহুলের সঙ্গে মধ্যাহ্নভোজ, মোদির সঙ্গে মেট্রোযাত্রা: দুই মেরুর রাজনীতির মাঝে বিজয়

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক

আরও পড়ুন

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম