Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ মিলল না, ক্ষুব্ধ পিটিআই নেতারা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:১৮ পিএম

কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ মিলল না, ক্ষুব্ধ পিটিআই নেতারা

কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পাওয়ার অভিযোগ তুলেছেন পিটিআই নেতারা।

Advertisement

কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পাওয়ার অভিযোগ তুলেছেন দলটির নেতারা। 

বৃহস্পতিবার (৭ মে) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হন তারা। একই সময়ে সরকার কারাগারে থাকা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির চিকিৎসা ও অন্যান্য সুবিধা যথাযথভাবে নিশ্চিত করার দাবি করেছে।

পাকিস্তানের সিনেটে পিটিআইয়ের সংসদ নেতা আলী জাফরের উত্থাপিত এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও জনবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান বলেন, ইমরান খান ও বুশরা বিবি আদালতের নির্দেশনা ও কারাবিধি অনুযায়ী বিচারিক হেফাজতে রয়েছেন। তাদের সব ধরনের সুযোগ-সুবিধা ও চিকিৎসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ম মেনেই দিচ্ছে।

তিনি বলেন, ইমরান খান ও বুশরা বিবি আদালতের রায়ে দণ্ডিত হয়ে বর্তমানে বিচারিক হেফাজতে আছেন। তাদের কারাবন্দি অবস্থার বিষয়টি ইসলামাবাদ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টসহ উচ্চ আদালতেও আলোচিত হয়েছে।

রানা সানাউল্লাহ আরও জানান, আদালতের বন্ধু হিসেবে নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী সালমান সাফদার আগে আদিয়ালা কারাগার পরিদর্শন করে বন্দি অবস্থার ওপর একটি প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনের সঙ্গে কারা সুপারের প্রতিবেদনের মিল পাওয়া গেছে।

তিনি বলেন, বুশরা বিবির শারীরিক অসুস্থতা দেখা দিলে প্রয়োজন অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসাও দেওয়া হয়েছে। তার চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি বলেও দাবি করেন তিনি।

তবে বিরোধী দল পিটিআই এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। দলটির কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে অভিযোগ করেন, গভীর রাতে হঠাৎ করে বুশরা বিবিকে গোপনে হাসপাতালে নেওয়া হয় এবং পরে পরিবারের সদস্য, আইনজীবী বা দলকে কিছু না জানিয়েই আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।   

এদিকে বৃহস্পতিবার খুররম ভির্ক, নাসিম আলী শাহ, জাহির শাহ, রাজাব আব্বাসি, জার আলম ও রুবিনা শাহিনসহ পিটিআই নেতারা আদিয়ালা কারাগারে পৌঁছালেও সাক্ষাতের সময় শেষ হওয়া পর্যন্ত তাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে পিটিআই নেতা জাহির শাহ বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের চূড়ান্ত ধাপের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা পেলেই আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হচ্ছে না, যা বিচার বিভাগের জন্যও ক্ষতিকর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

বেনজির-নওয়াজের মতো ইমরান খানকে দেশ ছাড়ায় বাধ্য করার চেষ্টা হচ্ছে

বেনজির-নওয়াজের মতো ইমরান খানকে দেশ ছাড়ায় বাধ্য করার চেষ্টা হচ্ছে

ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, জবাবে যা বলেন অভিনেত্রী

ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, জবাবে যা বলেন অভিনেত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম