Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বহু বছরের গোপনীয়তা ভেঙে ইউএফও নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:১৬ পিএম

বহু বছরের গোপনীয়তা ভেঙে ইউএফও নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

Advertisement

বহু বছরের গোপনীয়তার পর এবার নতুন করে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তুর (ইউএফও) সংক্রান্ত নথি প্রকাশ শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন সরকার এসব ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘আনআইডেন্টিফায়েড অ্যানোম্যালাস ফেনোমেনা’ (ইউএপি) নামে উল্লেখ করে।

শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেন্টাগন জানায়, অতীতের বিভিন্ন প্রশাসন প্রায়ই এমন ঘটনা নিয়ে আলোচনা নিরুৎসাহিত করেছে বা অবিশ্বাসের পরিবেশ তৈরি করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সর্বোচ্চ স্বচ্ছতা’ নীতিতে বিশ্বাস করেন।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ‘আজ প্রতিরক্ষা বিভাগ ইউএপি সম্পর্কিত আগে কখনো প্রকাশ না হওয়া নতুন নথির প্রাথমিক অংশ প্রকাশ করেছে। এটি প্রেসিডেনশিয়াল আনসিলিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম ফর ইউএপি এনকাউন্টারস (পারস্যু) কর্মসূচির অংশ।’

এতে আরও বলা হয়, এই আন্তঃসংস্থাভিত্তিক উদ্যোগে হোয়াইট হাউস, ন্যাশনাল ইন্টেলিজেন্স দপ্তর (ওডিএনআই), জ্বালানি বিভাগ, অল-ডোমেইন অ্যানোমালি রেজল্যুশন অফিস (এএআরও), নাসা, এফবিআইসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যুক্ত রয়েছে।

প্রকাশিত নথিগুলো বর্তমানে WAR.GOV/UFO ওয়েবসাইটে সংরক্ষিত রয়েছে এবং পর্যায়ক্রমে আরও নথি প্রকাশ করা হবে বলে জানিয়েছে পেন্টাগন।

গত ফেব্রুয়ারি থেকেই এ ধরনের নথি প্রকাশের ইঙ্গিত দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, ‘এলিয়েন, ভিনগ্রহের প্রাণ, ইউএপি এবং ইউএফও সম্পর্কিত সরকারি নথি প্রকাশের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেব।’

এর আগে চলতি বছরেই ট্রাম্প প্রশাসন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সিনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডসংক্রান্ত নথিও প্রকাশ করেছিল। তবে সেসব নথিতে নতুন কোনো বড় তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ইউএফও-সংক্রান্ত তথ্য প্রকাশের দাবিতে চাপ বেড়েছে। বিশেষ করে কয়েকজন সামরিক কর্মকর্তা অজ্ঞাত উড়ন্ত বস্তুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথা প্রকাশ করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

তবে বিশেষজ্ঞরা এসব নথি বিশ্লেষণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, উন্নত সামরিক প্রযুক্তি ও আকাশযানের বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক সময় ইউএপি-সংক্রান্ত ভিডিও বা ঘটনার ভুল ব্যাখ্যা দেওয়া হয়।

এর আগে পেন্টাগনের এক পর্যালোচনা প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সরকারের কাছে এলিয়েন মহাকাশযান উদ্ধার বা ভিনগ্রহের প্রাণের অস্তিত্বের প্রমাণ পাওয়ার দাবিও নাকচ করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

মার্কিন নির্বাচন সামনে রেখে হরমুজে হামলার কৌশল বদলাচ্ছে ইরান

মার্কিন নির্বাচন সামনে রেখে হরমুজে হামলার কৌশল বদলাচ্ছে ইরান

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ‘ভয়ের রাজনীতি’

সিএনএনের বিশ্লেষণ মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ‘ভয়ের রাজনীতি’

অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

‘যুক্তরাষ্ট্র ককরোচ পার্টিকে অর্থায়ন করছে’, মোদিকে সমর্থন জানিয়ে মার্কিন গায়িকা

‘যুক্তরাষ্ট্র ককরোচ পার্টিকে অর্থায়ন করছে’, মোদিকে সমর্থন জানিয়ে মার্কিন গায়িকা

আরও পড়ুন

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না’

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না’

বাঘ নিয়ে এআই ভিডিও বানালেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

বাঘ নিয়ে এআই ভিডিও বানালেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

মার্কিন নির্বাচন সামনে রেখে হরমুজে হামলার কৌশল বদলাচ্ছে ইরান

মার্কিন নির্বাচন সামনে রেখে হরমুজে হামলার কৌশল বদলাচ্ছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম