Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না’

আলী ফালিহ আল-জাইদি। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের ওপর কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৪ অক্টোবর) প্রথমবারের মতো সৌদি আরব সফরে গিয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন।

ইরাকি বার্তা সংস্থা জানায়, দুই দেশের সম্পর্ক ও নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর শান্তি ও নিরাপত্তায় ব্যাঘাত ঘটে ইরাক এমন কোনো কাজ হতে দেবে না। তারা সবসময় প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক ও একে অপরের সম্মান বজায় রেখে চলতে চায়।

এই সফরের পেছনে একটি সাম্প্রতিক ঘটনা রয়েছে। গত মাসে সৌদি আরবের প্রধান ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়েছিল, যা পরবর্তীতে ইরাক থেকে চালানো হয়েছিল বলে নিশ্চিত হওয়া যায়। এই হামলার কারণে সৌদি আরবকে সাময়িকভাবে তাদের তেল রফতানি বন্ধ রাখতে হয়েছিল।

প্রতিদিনের হাজার হাজার ব্যারেল তেল স্থানান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাইপলাইনটিতে অবশ্য এখন আবার কাজ শুরু হয়েছে। তবে এই ঘটনার পরই ইরাকি প্রধানমন্ত্রী নিজে রিয়াদ সফরে গিয়ে ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা হতে না দেওয়ার বিষয়ে সৌদি যুবরাজকে আশ্বস্ত করলেন।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

সৌদি আরামকোর স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি হুথিদের

সৌদি আরামকোর স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি হুথিদের

সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকবে পাকিস্তান: শেহবাজ

সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকবে পাকিস্তান: শেহবাজ

সৌদি আরবের নিরাপত্তায় পূর্ণ সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের

সৌদি আরবের নিরাপত্তায় পূর্ণ সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

সৌদির রাজধানীতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪, ক্ষতিগ্রস্ত ১৫ বাড়ি

সৌদির রাজধানীতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪, ক্ষতিগ্রস্ত ১৫ বাড়ি

আরও পড়ুন

বিরোধীতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

বিরোধীতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না’

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না’

বাঘ নিয়ে এআই ভিডিও বানালেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

বাঘ নিয়ে এআই ভিডিও বানালেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম