Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিজয়ের শপথ অনুষ্ঠানে রাহুল-তৃষা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:১০ পিএম

বিজয়ের শপথ অনুষ্ঠানে রাহুল-তৃষা

শপথ অনুষ্ঠানে যোগ দিতে তৃষা একটি হালকা সবুজ রঙের শাড়ি পরেছিলেন। সংগৃহীত ছবি

Advertisement

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ নেওয়ার ঠিক আগমুহূর্তে মঞ্চে উপস্থিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শপথ অনুষ্ঠানে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ তৃষা কৃষ্ণানও।  

রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠান শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রাহুল গান্ধী ও বিজয়কে একসঙ্গে দেখা যায়।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে তৃষা একটি হালকা সবুজ (সিফোম-গ্রিন) রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজ পরেছিলেন। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তৃষা বলেন, ‘ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলাম।’

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষাকে ঘিরে নানা গুঞ্জন চলছে সামাজিক মাধ্যমে। তামিল সিনেমার জনপ্রিয় এই জুটিকে একাধিক অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের আলোচনা আরও জোরালো হয়। বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জনের পর বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে

উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে

আরও পড়ুন

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম