ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ এএম
ভারতে ভূমিকম্পের পর নেটিজেনরা বিভিন্ন সিনেমা, টিভি শো এবং অ্যানিমেটেড সিরিজের ক্লিপ ও জিআইএফ শেয়ার মিমের বন্যা বইয়ে দেন
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এর প্রভাব রাজধানী দিল্লি ও এর আশেপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাত ১০টা ৪০ মিনিটের দিকে এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে। এর আগে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন এবং অন্যরাও এই ভূকম্পন অনুভব করেছেন কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার একজন ব্যবহারকারী জানান, তিনি নিজের বসার সোফাটিকে নড়তে দেখেছেন। লাইভ আপডেট পেতে সঙ্গেই থাকুন।
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের একটি জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ভূমিকম্পের মাত্রা ৫.০-এর নিচে নামলে দিল্লির মানুষেরা যেমনটা হয়ে থাকে।
এক্স-এ দেওয়া এক পোস্টে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটি ভারতীয় সময় রাত ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে এবং ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

