Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের চীন সফর নিয়ে যা ভাবছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৩২ পিএম

ট্রাম্পের চীন সফর নিয়ে যা ভাবছে ইরান

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ছবি: সংগৃহীত

Advertisement

ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর নিয়ে ইরানে কোনো উদ্বেগের লক্ষণ দেখা যাচ্ছে না। তেহরানে এই সফরটিকে একটি সাধারণ দ্বিপাক্ষিক বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ইরান ও চীনের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ বা সফর ইরান-চীন সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারবে না। 

তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যকার এই সম্পর্ক অত্যন্ত শক্তিশালী, কৌশলগত এবং স্বাধীন। দীর্ঘদিনের অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই বন্ধন বাইরের কোনো শক্তির হস্তক্ষেপে নড়বড়ে হওয়ার নয়।

উল্লেখ্য, ২০২০ সালে ইরান ও চীন একটি ২৫ বছর মেয়াদী দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায় রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে গভীর অংশীদারিত্ব বিদ্যমান। ফলে বেইজিংয়ের মাটিতে ট্রাম্পের উপস্থিতিকে তেহরান তাদের দীর্ঘমেয়াদী ও কৌশলগত সম্পর্কের পথে কোনো বাধা হিসেবে দেখছে না।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প চীন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা

Advertisement

আরও পড়ুন

ইসরাইলে সেটেলারদের আগুনে পুড়ল মসজিদ

ইসরাইলে সেটেলারদের আগুনে পুড়ল মসজিদ

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

আইসিজের রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন ৫ দেশের বিচারপতিরা

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম