Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন ভূমিকায় মমতা, আইনজীবীর পোশাক পরে গেলেন আদালতে

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:২৯ পিএম

নতুন ভূমিকায় মমতা, আইনজীবীর পোশাক পরে গেলেন আদালতে

প্রধান বিচারপতির এজলাসে আইনি লড়াইয়ে নামলেন মমতা।

Advertisement

পশ্চিমবঙ্গের বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে এবার এক নতুন ভূমিকায় দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের প্রধান বিরোধী নেত্রীর আসন থেকে সরাসরি আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হলেন তিনি। ভোট পরবর্তী সন্ত্রাস ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে প্রধান বিচারপতির এজলাসে আইনি লড়াইয়ে নামলেন মমতা।

বৃহস্পতিবার (১৪ মে) সকালেই কালীঘাটের বাসভবন থেকে আইনজীবীদের কালো কোট পরে বেরিয়ে পড়েন তিনি। সকাল দশটার কিছু পরে কলকাতা হাইকোর্টের মূল ফটক দিয়ে প্রবেশ করেন তৃণমূল নেত্রী। আদালত চত্বরে তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক কৌতূহল। বহু আইনজীবী, দলীয় কর্মী এবং সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। তবে কোনো মন্তব্য না করেই সোজা প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসের দিকে চলে যান তিনি। 

যে মামলাকে কেন্দ্র করে আদালতে পৌঁছেছেন মমতা, সেখানে অভিযোগ করা হয়েছে যে, বিধানসভা নির্বাচনের পর রাজ্যের একাধিক এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বহু কর্মী-সমর্থক ঘরছাড়া হয়েছেন, আক্রান্ত হয়েছেন স্থানীয় নেতারাও। সেই পরিস্থিতিতে রাজ্যে শান্তি ও আইনের শাসন ফেরাতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

মামলাটি দায়ের করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে এবং উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালতে তৃণমূলের পক্ষের বক্তব্য তুলে ধরতেই সরাসরি আইনজীবীর ভূমিকায় হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই উপস্থিতি শুধুমাত্র একটি মামলায় সওয়াল নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বার্তা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর থেকেই তৃণমূল অভিযোগ করে আসছে, রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের ওপর হামলা হচ্ছে। সেই অভিযোগকে এবার আদালতের মঞ্চে তুলে ধরলেন মমতা নিজেই। ভবানীপুর কেন্দ্রেও পরাজয়ের পর বর্তমানে তিনি বিধায়ক নন। কিন্তু রাজনৈতিক ময়দান থেকে সরে না গিয়ে এবার আইনের লড়াইকেই হাতিয়ার করলেন তিনি।   

একসময় আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও তার আইনজীবী হিসেবে বৈধ অনুমতি রয়েছে বলেই জানা গেছে। এ কারণেই আদালতে সরাসরি সওয়াল করতে কোনো বাধা হয়নি।

আদালত চত্বরে মমতার উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। অনেকের মতে, বিরোধী নেত্রী হিসেবে এবার আরও আক্রমণাত্মক ভূমিকা নিতে চলেছেন তিনি। ভোট পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে, আদালতে দাঁড়িয়ে সেই লড়াইকে আরও এক ধাপ এগিয়ে দিল তৃণমূল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদালতে কালো কোট পরে মমতার এই প্রত্যাবর্তন শুধু আইনি নয়, প্রতীকীও। ক্ষমতা হারানোর পরও তিনি যে সক্রিয়ভাবে রাজনৈতিক ও সাংগঠনিক লড়াই চালিয়ে যেতে প্রস্তুত, এ উপস্থিতির মাধ্যমে সেই বার্তাই দিতে চাইলেন তৃণমূল নেত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘তোমাদের দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেফতার নিয়ে মমতা-অভিষেক

‘তোমাদের দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেফতার নিয়ে মমতা-অভিষেক

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

পূজা উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

পূজা উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

কলকাতায় আজ মমতার দলের বিক্ষোভ মিছিল

কলকাতায় আজ মমতার দলের বিক্ষোভ মিছিল

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

আরও পড়ুন

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম