Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘তোমাদের দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেফতার নিয়ে মমতা-অভিষেক

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম

‘তোমাদের দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেফতার নিয়ে মমতা-অভিষেক

Advertisement

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেফতার হওয়ার ঘটনায় সরব হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই নেতার পাশে দাঁড়িয়ে গ্রেফতারির নিন্দা জানিয়েছেন তারা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা লেখেন, ‘তোমাদের দিদি তোমাদের পাশে আছে, আজও, চিরকাল।’ গণতান্ত্রিক অধিকার রক্ষায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় বা চাপের মুখে সংবিধানপ্রদত্ত অধিকার বিসর্জন দেওয়া উচিত নয়। তার অভিযোগ, একটি প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং দেশের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।

অন্যদিকে, জাতীয় পতাকা ওড়ানোর জন্য ভারতীয়দের গ্রেফতার করায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘বড় বড় তথাকথিত জাতীয়তাবাদীরা এখন নিজের দেশে তিরঙ্গা পতাকা ওড়ানোর জন্য ভারতীয়দের গ্রেফতার করছে। কেন্দ্রীয় সরকারের কাছে সেটাই নাকি শান্তিভঙ্গ করার মতো কাজ।’

অভিষেকের বক্তব্যকে সমর্থন করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক তাকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় মঙ্গলবার যন্তর মন্তরের প্রবেশদ্বার টপকে ভেতরে ঢোকেন সিজেপির কয়েকজন নেতা। তাদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। এ ঘটনায় সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে থাকা অজিঙ্ক শিণ্ডে পরে ছাড়া পান বলে সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাদের গ্রেফতারির নিন্দা জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়। এভাবে তরুণদের কারাগারে পাঠানো কাপুরুষোচিত কাজ বলেও মন্তব্য করেন তিনি।

রাহুলের মতে, ছাত্রছাত্রী, তরুণ ও সাংবাদিকেরা তাদের সাংবিধানিক অধিকার চাইছেন। বিরোধী দলগুলোর পরিচয় আলাদা হলেও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে তাদের লক্ষ্য এক। যন্তর মন্তর দেশের মানুষের প্রতিবাদের জায়গা বলেও মন্তব্য করেন তিনি।

সিজেপি নেতাদের গ্রেফতারির ঘটনায় বিরোধী নেতাদের প্রতিক্রিয়ায় জাতীয় পতাকা ওড়ানো, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার এবং বিক্ষোভের স্থান নির্ধারণ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধীদের সংঘাত নতুন করে আলোচনায় এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

‘যুক্তরাষ্ট্র ককরোচ পার্টিকে অর্থায়ন করছে’, মোদিকে সমর্থন জানিয়ে মার্কিন গায়িকা

‘যুক্তরাষ্ট্র ককরোচ পার্টিকে অর্থায়ন করছে’, মোদিকে সমর্থন জানিয়ে মার্কিন গায়িকা

পূজা উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

পূজা উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

দীর্ঘ জনরোষে দিল্লিতে বিক্ষোভ

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন দীর্ঘ জনরোষে দিল্লিতে বিক্ষোভ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

কলকাতায় আজ মমতার দলের বিক্ষোভ মিছিল

কলকাতায় আজ মমতার দলের বিক্ষোভ মিছিল

আরও পড়ুন

বাঘ নিয়ে এআই ভিডিও বানালেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

বাঘ নিয়ে এআই ভিডিও বানালেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

মার্কিন নির্বাচন সামনে রেখে হরমুজে হামলার কৌশল বদলাচ্ছে ইরান

মার্কিন নির্বাচন সামনে রেখে হরমুজে হামলার কৌশল বদলাচ্ছে ইরান

‘তোমাদের দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেফতার নিয়ে মমতা-অভিষেক

‘তোমাদের দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেফতার নিয়ে মমতা-অভিষেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম