Logo
Logo
×

Advertisement

ভারত

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতাকে কারাগারে পাঠানোর প্রতিক্রিয়ায় বুধবার (১৪ অক্টোবর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ মন্তব্য করেন।

এক্স বার্তায় মমতা লিখেছেন, আমরা এবং আমাদের পূর্ববর্তী বহু প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের জন্য জোর লড়াই করেছি। আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি লিখেছেন, সিজেপির আশুতোষ ও সৌরভকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। এই মুহূর্তটি আমাদের সকলের জন্য। আমাদের মহান গণতন্ত্রকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে লড়াই করার শপথ নেওয়া ও রুখে দাঁড়ানোর সময় এটি। এটি একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সাংবিধানিক অধিকারের কাছে আমরা কখনোই নতি স্বীকার করব না।

তৃণমূল কংগ্রেসের এই নেত্রী লিখেছেন, দেশের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রের এই হত্যাযজ্ঞ চলছে। এই মুহূর্তে বাংলায় আমাদের ১৪ হাজার মানুষ পুলিশ ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হচ্ছেন। যেই সরকার ভুলে যায়—‘গণতন্ত্র হলো জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য শাসনব্যবস্থা’—সেই সরকারের পতন আসন্ন।

তরুণদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লাখ লাখ তরুণ-তরুণীর উদ্দেশে আমি বলছি, আপনাদের ‘দিদি’ আপনাদের পাশে আছেন—আজ এবং চিরকাল! আসুন, আমরা সবাই মিলে আমাদের মা ভারতকে রক্ষা করি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাদাখের ২৮ স্থানের নাম ভারতের মানচিত্রে, চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

লাদাখের ২৮ স্থানের নাম ভারতের মানচিত্রে, চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

মাস্ক-আম্বানি দ্বন্দ্বে নতুন মোড়

মাস্ক-আম্বানি দ্বন্দ্বে নতুন মোড়

‘যুক্তরাষ্ট্র ককরোচ পার্টিকে অর্থায়ন করছে’, মোদিকে সমর্থন জানিয়ে মার্কিন গায়িকা

‘যুক্তরাষ্ট্র ককরোচ পার্টিকে অর্থায়ন করছে’, মোদিকে সমর্থন জানিয়ে মার্কিন গায়িকা

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

দুই ককরোচ নেতা গ্রেফতার, রাহুল গান্ধীর কড়া বার্তা

ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে

ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে

আরও পড়ুন

লাদাখের ২৮ স্থানের নাম ভারতের মানচিত্রে, চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

লাদাখের ২৮ স্থানের নাম ভারতের মানচিত্রে, চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা

মাস্ক-আম্বানি দ্বন্দ্বে নতুন মোড়

মাস্ক-আম্বানি দ্বন্দ্বে নতুন মোড়

‘যুক্তরাষ্ট্র ককরোচ পার্টিকে অর্থায়ন করছে’, মোদিকে সমর্থন জানিয়ে মার্কিন গায়িকা

‘যুক্তরাষ্ট্র ককরোচ পার্টিকে অর্থায়ন করছে’, মোদিকে সমর্থন জানিয়ে মার্কিন গায়িকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম