Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আনন্দময় ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:০৭ এএম

আনন্দময় ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

জর্জিয়া সোমাকাল নিহত পাঁচজনের মধ্যে একজন ছিলেন। ছবি: ইনস্টাগ্রাম

Advertisement

নীল জলের নিচে প্রবাল আর সামুদ্রিক গুহা দেখার নেশাই কাল হলো পাঁচ ইতালীয় পর্যটকের। মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের তলদেশ থেকে আর ফিরে আসেননি তারা। নিহতদের মধ্যে মা ও তার ২০ বছর বয়সী মেয়েও রয়েছেন। গতকাল বৃহস্পতিবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

ইতালীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা মিরর জানিয়েছে, নিহত পর্যটকদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিকা মন্টেফালকনে এবং তার মেয়ে জর্জিয়া সোমকাল। নিহত বাকি তিনজন হলেন তুরিনের মুরিয়েল ওডেনিনো, পাডুয়া অঞ্চলের জিয়ানলুকা বেনেদেত্তি এবং বোরগোমানোরোর ফেদেরিকো গুয়ালতিয়েরি।

মালদ্বীপের সংবাদমাধ্যম ‘দ্য এডিশন’ জানায়, ওই পর্যটকের দলটি ‘ডিউক অব ইয়র্ক’ নামের একটি বিলাসবহুল ডাইভিং জাহাজে করে ভ্রমণে বেরিয়েছিলেন। মালদ্বীপের ভাভু অ্যাটলের আলিমাথা এলাকায় সমুদ্রের প্রায় ১৬৫ ফুট গভীরে ডুবো গুহা পরিদর্শনের চেষ্টা করছিলেন তারা। মঙ্গলবার সকালে তারা সাগরে নামলেও দুপুরের মধ্যে ফিরে আসার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও তারা ভেসে না ওঠায় জাহাজের ক্রুরা নিখোঁজের সংবাদ জানান।

জানা গেছে, দুর্ঘটনার সময় ওই এলাকার আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ছিল। ঘটনার দিন সকালেই ভাভু অ্যাটলে ‘ইয়োলো অ্যালার্ট’ বা সতর্কতা জারি করা হয়েছিল। ঘণ্টায় প্রায় ৩০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইছিল সেখানে। প্রতিকূল আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপের কর্তৃপক্ষ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। শ্রীলঙ্কায় অবস্থিত ইতালীয় দূতাবাস নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। নিহতদের মধ্যে একজন ইতালির জেনোয়া শহরের গবেষক ছিলেন বলেও জানা গেছে।

মালদ্বীপের পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আনন্দময় ছুটি কাটাতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে মালদ্বীপ ও ইতালির পর্যটন মহলে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪

সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৭

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৭

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম