Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪

Advertisement

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের একজন সৌদি নাগরিক, অন্যজন ভারতীয় প্রবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বুধবার বিমানবন্দরটিতে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে একই দিনে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা একটি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এ ঘটনায় দুইজন নিহত হন। ফলে এক দিনে দেশটিতে অন্তত চারজন নিহত হয়েছেন।

হুথি বাহিনী এবং সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে একের পর এক হামলার সর্বশেষ ঘটনা এটি।

ইয়েমেনের হুথি বাহিনী ও সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোয় হামলার ঘটনা বাড়ছে।

গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এর আগে ১০ অক্টোবর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, একই বিমানবন্দরে আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

চলমান হুথি হামলার পরিপ্রেক্ষিতে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে অবস্থিত তাদের কূটনৈতিক মিশনের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যান্য কয়েকটি মিশন থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে, যেখানে সৌদি আরবে হুথিদের পক্ষ থেকে আরও হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

ইয়েমেনের এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামের পথে বিমান

হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামের পথে বিমান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই প্রবাসীর লাশ দেশে ফেরার গুজব শনাক্ত: ফ্যাক্টওয়াচ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই প্রবাসীর লাশ দেশে ফেরার গুজব শনাক্ত: ফ্যাক্টওয়াচ

সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

সৌদির বিমানবন্দরে হামলায় একজন নিহত, আহত ৮

সৌদির বিমানবন্দরে হামলায় একজন নিহত, আহত ৮

আরও পড়ুন

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪

সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪

দুই কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা, দক্ষিণকে কিমের বোনের হুঁশিয়ারি

দুই কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা, দক্ষিণকে কিমের বোনের হুঁশিয়ারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম