Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৭

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ এএম

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৭

ইসরাইলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও এক দম্পতি রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা কবরস্থানের কাছে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত ও অপর একজন আহত হন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের আল-কুসাইস এলাকায় ড্রোন হামলায় আহত আরেক ফিলিস্তিনি পরে মারা যান।

এ ছাড়া গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেইতুন এলাকায় দখলবার বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। মধ্য গাজার ওয়াদি গাজা এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারায় এক শিশু।


গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় এক দম্পতি নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল-শিফা হাসপাতালের কাছে ওই পরিবারের বাড়ি লক্ষ্য করে ইসরাইলি হেলিকপ্টার থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে দম্পতি নিহত হন এবং অন্যরা আহত হন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলের হামলায় এ পর্যন্ত ১ হাজার ৫২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৪২১ জন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর

ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর

ইসরাইলের নির্বাচন উগ্রপন্থিদের রঙ্গমঞ্চ, ফিলিস্তিনিদের জন্য নেই সুখবর

ইসরাইলের নির্বাচন উগ্রপন্থিদের রঙ্গমঞ্চ, ফিলিস্তিনিদের জন্য নেই সুখবর

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

পাঁচ মেয়েকে চা-রুটি খাইয়ে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি নারী

গাজায় খাদ্যসংকট পাঁচ মেয়েকে চা-রুটি খাইয়ে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি নারী

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

আরও পড়ুন

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

সৌদি আরব থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

স্বর্ণের দামে ফের পতন, বাজারে বাড়ছে চাপ

স্বর্ণের দামে ফের পতন, বাজারে বাড়ছে চাপ

পুনঃপ্রবেশ ঠেকাতে কালো তালিকাভুক্ত বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম