Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মোদিকে প্রশ্ন করতে চাওয়া সেই সাংবাদিক হারালেন ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:৩৯ পিএম

মোদিকে প্রশ্ন করতে চাওয়া সেই সাংবাদিক হারালেন ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট

মোদিকে প্রশ্ন করেই অ্যাকাউন্ট হারিয়েছেন লিং। সংগৃহীত ছবি

Advertisement

নরওয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করতে চাওয়া নিয়ে হইচই পড়ে গেছে। হ্যালে লিং নামের ওই সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হচ্ছেন। তিনি জানিয়েছেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও হারিয়েছেন। 

এই ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। লিং অভিযোগ করেছেন, মোদিকে সংবাদ সম্মেলনে কঠিন প্রশ্ন করার একদিন পরই তার অ্যাকাউন্ট বন্ধ করা হয়। এটাকে তিনি ‘প্রশ্ন করতে চাওয়ার মূল্য’ হিসেবে তাচ্ছিল্য করেছেন।

অসলোতে মোদির সফরের সময় লিং মানবাধিকার পরিস্থিতি ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, কেন মোদি দেশে বা বিদেশে সাংবাদিকদের মুখোমুখি সংবাদ সম্মেলন করেন না। তবে মোদি কোনো উত্তর না দিয়েই কক্ষ ত্যাগ করেন।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সিবি জর্জ একই প্রশ্নে দীর্ঘ বক্তব্যে ভারতের গণতন্ত্র, সংবিধান ও নারীর ভোটাধিকারের কথা তুলে ধরলেও মূল প্রশ্নের সরাসরি জবাব দেননি। এক পর্যায়ে তিনি সাংবাদিককে থামিয়ে দিয়ে বলেন, ‘এটি আমার সংবাদ সম্মেলন।’

ঘটনার পর এক্সে লিং জানান, সারাদিন ইনস্টাগ্রামে লগইন করতে না পেরে পরে দেখেন তার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। তিনি লেখেন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য এটি ছোট একটি মূল্য।’

ওসলোভিত্তিক সংবাদপত্র দাগসাভিসেন-এ কর্মরত লিং এরআগে এক্স-এ লিখেছেন, ‘নরেন্দ্র মোদি আমার প্রশ্ন নেননি; আমি আশাও করিনি। বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম সূচকে নরওয়ে প্রথম স্থানে রয়েছে, আর ভারত ১৫৭তম স্থানে।’

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবং ভারতের বিরোধী দলগুলো মোদিকে নিশানা বানান। তবে পরে সোশ্যাল মিডিয়ায় লিং তীব্র ট্রোলের শিকার হন। বেইজিং ও শি জিনপিংয়ের প্রশংসা করে তার পুরোনো কিছু লেখালেখির সূত্র ধরে অনেকেই তাকে ‘বিদেশি প্ল্যান্ট’, ‘গুপ্তচর’ ও ‘চীনা প্রক্সি’ বলে গালিগালাজ করছেন। শেষ পর্যন্ত নিজের অ্যাকাউন্টই হারিয়ে বসেছেন লিং।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর লাশ উদ্ধার

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর লাশ উদ্ধার

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

আরও পড়ুন

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম