Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১৯৯৬ সালের সেই ঘটনায় কিউবার রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলা যুক্তরাষ্ট্রের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:১২ পিএম

১৯৯৬ সালের সেই ঘটনায় কিউবার রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলা যুক্তরাষ্ট্রের

কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রো।

Advertisement

১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মাঝামাঝি আকাশসীমায় দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। প্রায় তিন দশক পর আনা এই মামলাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বুধবার (২০ মে) প্রকাশিত অভিযোগপত্রে রাউল কাস্ত্রোসহ মোট ছয়জনের বিরুদ্ধে চারজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ছিলেন মার্কিন নাগরিক। একইসঙ্গে কিউবান-আমেরিকান সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর মালিকানাধীন দুটি বিমান গুলি করে ভূপাতিত করার অভিযোগও রয়েছে।

ঘটনার সময় রাউল কাস্ত্রো কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন। বিমান ভূপাতিত হওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। বর্তমানে তার বয়স প্রায় ৯৫ বছর।

মিয়ামির ফ্রিডম টাওয়ারে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, কাস্ত্রোর বিরুদ্ধে বিমান ধ্বংস ও চারজনের মৃত্যুর ঘটনায় পৃথক হত্যার অভিযোগ আনা হবে। এসব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

ব্ল্যাঞ্চ বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাদের নাগরিকদের কখনো ভুলে যায়নি এবং ভবিষ্যতেও ভুলবে না।’

তবে কিউবা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল অভিযোগগুলোকে ‘আইনি ভিত্তিহীন রাজনৈতিক চাল’ হিসেবে আখ্যা দেন। তার দাবি, কিউবা নিজেদের জলসীমায় বৈধ আত্মরক্ষার অংশ হিসেবেই ওই পদক্ষেপ নিয়েছিল।

একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিউবার ওপর চাপ বাড়ানোর অভিযোগও তোলেন। কাস্ত্রোর বিরুদ্ধে মামলা এনে ‘সামরিক আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, কিউবার কমিউনিস্ট শাসনের ওপর আরও চাপ সৃষ্টির অংশ হিসেবেই এই মামলা সামনে আনা হয়েছে। আমেরিকান ইউনিভার্সিটির লাতিন আমেরিকা বিশেষজ্ঞ উইলিয়াম লিওগ্রান্ড বলেন, ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে চাপ বাড়িয়ে কিউবাকে আলোচনার টেবিলে নতি স্বীকারে বাধ্য করা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও তেল অবরোধের কারণে কিউবায় বিদ্যুৎ সংকট ও খাদ্য ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় ‘নতুন সম্পর্কের পথ’ তৈরির আহ্বান জানান।

তিনি কিউবার সামরিক নিয়ন্ত্রিত ব্যবসায়ী গোষ্ঠী জিএইএসএ-কে দেশের অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করেন। তবে কিউবার সরকার পাল্টা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে দেশটির জনগণের ওপর ‘যৌথ শাস্তি’ চাপিয়ে দিচ্ছে।

এদিকে রাউল কাস্ত্রোকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি টড ব্ল্যাঞ্চ। তবে তিনি জানান, কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে এবং যুক্তরাষ্ট্র আশা করছে তিনি ‘স্বেচ্ছায় বা অন্য কোনো উপায়ে’ আদালতে হাজির হবেন।  

মিয়ামিতে কিউবান নির্বাসিতদের মধ্যে এই মামলাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ১৯৯৬ সালের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা এটিকে ‘বিচারের সূচনা’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, কাস্ত্রোর বিরুদ্ধে এই মামলা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। কিউবা ইতোমধ্যে ‘কোনো আত্মসমর্পণ নয়’ অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো অভিযোগগুলোকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে।

সূত্র: বিবিসি বাংলা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

আরও পড়ুন

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম