Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের পালটা-পালটি হামলা:

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:৫৮ পিএম

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

Advertisement

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় টানা তৃতীয় দিনের মতো বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শক্তিশালী উত্থানে বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারও ঊর্ধ্বমুখী রয়েছে।

বুধবার (৩ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার ১৬০ ইয়েনের কাছাকাছি পৌঁছালেও সম্ভাব্য সরকারি হস্তক্ষেপের আশঙ্কায় বাজারে সতর্কতা দেখা যায়।

যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার প্রায় স্থির ছিল, আর ইউরোপীয় বাজারের ফিউচার সামান্য ০ দশমিক ১ শতাংশ কমে যায়। তবে এশিয়ার বাজারে এআই-নির্ভর উত্থান অব্যাহত থাকে। তাইওয়ান ও জাপানের প্রধান শেয়ার সূচক নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার বাজার এদিন বন্ধ ছিল।

এদিন মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের পক্ষ থেকে বাহরাইন, কুয়েতসহ বিভিন্ন আঞ্চলিক লক্ষ্যবস্তুতে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা হয় ব্যর্থ হয়েছে, নয়তো প্রতিহত করা হয়েছে।

গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

অস্ট্রেলিয়ার মেলবোর্নভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠানের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, গত সপ্তাহে বাজারের ধারণা ছিল যে দু'পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি হতে যাচ্ছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেক বেশি অনিশ্চিত দেখাচ্ছে।

তার মতে, আলোচনার টেবিলে ফিরে এলেও দু'পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা আগের তুলনায় কমে গেছে এবং বাজারে সেই প্রত্যাশাভিত্তিক বিনিয়োগ ধীরে ধীরে প্রত্যাহার করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে।

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন টানা তিন সেশনে প্রায় ১০ শতাংশ মূল্য হারিয়ে দুই মাসের সর্বনিম্ন ৬৬ হাজার ১২৩ ডলারে নেমে এসেছে।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

সিএনএনের বিশ্লেষণ বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম