Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে যে মন্তব্য ইসরাইলি রাষ্ট্রদূতের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৫১ পিএম

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে যে মন্তব্য ইসরাইলি রাষ্ট্রদূতের

ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার।

Advertisement

পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়ায় তার দেশ ‘পাকিস্তানকে বিশ্বাস করে না’ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার। 

তিনি অভিযোগ করেন, পাকিস্তান বিভিন্ন সময়ে ‘ইহুদিবিদ্বেষী’ মন্তব্য করেছে।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক কূটনীতি এবং পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা করেন ভারতে নিযুক্ত এই ইসরাইলি রাষ্ট্রদূত।   

আজারের মতে, অতীতে পাকিস্তানের কিছু অবস্থান ও বক্তব্য ইসরাইলের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে।

সাক্ষাৎকারে আজার পাকিস্তানের আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন। 

তিনি বলেন, পাকিস্তান এখনো এই অঞ্চলে ইসরাইলের অস্তিত্বের অধিকার স্বীকার করে না। ফলে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে কোনো উদ্যোগের আগে এ বিষয়ে তাদের অবস্থানে মৌলিক পরিবর্তন প্রয়োজন।

পাকিস্তান ট্রাম্প প্রশাসনের সমর্থনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতার চেষ্টা করে আসছে। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ও সংঘর্ষ অব্যাহত থাকায় এখনো একটি সর্বাত্মক সমঝোতা চুক্তি নিশ্চিত করতে পারেনি ইসলামাবাদ।

এদিকে পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করবে না। দেশটির এই পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে চলে আসছে।

শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানান। পাকিস্তান দূতাবাসে সাংবাদিকদের সামনে দার নিশ্চিত করেন, ফিলিস্তিন ও গাজার চলমান সংকট নিয়ে ইসলামাবাদের মূল নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি জানান, সপ্তাহের শুরুতে জাতিসংঘে আলোচনার সময়ও এই একই অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। দারের এই বক্তব্য মূলত সেই আহ্বানের সরাসরি জবাব। 

তিনি স্পষ্ট করে বলেছেন, ‘একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হলে ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান বদলাবে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

আরও পড়ুন

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায়, ভোটের ময়দানে নামছে বিজয়ের দল

দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায়, ভোটের ময়দানে নামছে বিজয়ের দল

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম