Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে নিয়েই মাটির নিচের পারমাণবিক পদার্থ উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:৩৯ এএম

ইরানের সঙ্গে নিয়েই মাটির নিচের পারমাণবিক পদার্থ উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানের পর ইরানের মাটির নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক পদার্থ যৌথভাবে উদ্ধার করার বিষয়ে তেহরান রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (৩ জুন) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান মুহূর্তের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ শেষ হওয়া মাত্রই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মার্কিন প্রতিনিধি দল সেখানে প্রবেশ করবে এবং সমাহিত পারমাণবিক পদার্থ খুঁড়ে বের করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রক্রিয়ার জটিলতা স্বীকার করে বলেন, মাটির নিচ থেকে এই উপাদানগুলো বের করে আনা অত্যন্ত কঠিন কাজ। তবে যুক্তরাষ্ট্র যেকোনো মূল্যে এটি করতে চায়। তিনি উল্লেখ করেন, ভূগর্ভ থেকে এই ধরনের উপাদান উদ্ধারের প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্ভবত কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই রয়েছে। 

ইরানি কর্মকর্তারা এই সিদ্ধান্তের বিষয়ে কয়েকবার তাদের মত পরিবর্তন করলেও, বর্তমান পরিস্থিতি অনুযায়ী অদূর ভবিষ্যতে মার্কিন দল সেখানে যাচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, মার্কিন স্পেস ফোর্সের ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে ওই এলাকাগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। গত বছর যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান— এই তিনটি পারমাণবিক কমপ্লেক্সের প্রতিটা কোণ সব সময় পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে সেখানে কেউ প্রবেশ করার চেষ্টা করলেই তা ধরা পড়বে এবং প্রয়োজনে সেখানে আরও বড় ধরনের হামলা চালানো হবে।

অবশ্য পারমাণবিক উপাদান উদ্ধারের এই অভিযানটি কেবল যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার পরই শুরু হবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চলমান সংঘাতের মধ্যে তিনি মার্কিন সেনাদের কোনো ধরনের বিপদের মুখে ঠেলে দিতে চান না। এ প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়কার ইরান জিম্মি সংকটের ঐতিহাসিক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে ট্রাম্প জানান, তিনি নিজের দেশের মানুষকে তেমন কোনো ঝুঁকিতে ফেলবেন না। তবে যুদ্ধ শেষ হলে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে যৌথভাবে সেই পারমাণবিক পদার্থগুলো উদ্ধার করা হবে এবং সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে।

সূত্র: সিএনএন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

আলজাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

‘পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ বাতিল করেনি সৌদি আরব’

‘পারমাণবিক অস্ত্র বানানোর সুযোগ বাতিল করেনি সৌদি আরব’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

আরও পড়ুন

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল

সন্তান জন্মালেই সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে সোনার আংটি, যারা পাবেন

সন্তান জন্মালেই সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে সোনার আংটি, যারা পাবেন

নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি

নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম