Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:৪৩ এএম

শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

প্রতীকী ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে।  তবে উভয় পক্ষ জানিয়েছে, এর জন্য হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ করতে হবে। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দুই দেশ কিছু ‘পাইলট জোন’ গঠনের ব্যাপারেও একমত হয়েছে। 


এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে এবং কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না।

যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রধান শর্ত হলো হিজবুল্লাহর পক্ষ থেকে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করা এবং সংগঠনটির সদস্যদের দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়া।


ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকটি লেবানন ও ইসরাইলের কূটনীতিকদের মধ্যে চতুর্থ দফার সরাসরি আলোচনা ছিল।  গত ২ মার্চ ইরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরাইলের ওপর নতুন করে হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে ওঠে।

তথ্যসূত্র: দ্য ডন

Advertisement

ইসরাইল লেবানন যুদ্ধবিরতি

Advertisement

আরও পড়ুন

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাকিংয়ের শিকার

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাকিংয়ের শিকার

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু, এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু,  এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম