Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিভাজনের ষড়যন্ত্র চলছে: খামেনি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০২:৩৪ পিএম

ইরানের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিভাজনের ষড়যন্ত্র চলছে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি।

Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, দেশটির শত্রুরা সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর এখন ভিন্ন কৌশলে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৪ জুন) এক লিখিত বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএসহ পশ্চিমা শক্তিগুলো ‘ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড’ চালালেও তা সফল হয়নি। বার্তাটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং একটি গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে পাঠ করা হয়। খবর সামা টিভি অনলাইনের। 

খামেনি দাবি করেন, সামরিক ক্ষেত্রে ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ শক্তিগুলো দেশের ভেতরে বিভাজন তৈরি এবং জনগণের মধ্যে হতাশা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে। তার মতে, সরাসরি সংঘাতের পরিবর্তে এটি জাতীয় ঐক্য দুর্বল করার একটি প্রচেষ্টা।   

তিনি আরও সতর্ক করে বলেন, যেকোনো বক্তব্য বা কর্মকাণ্ড যা জনগণের মধ্যে হতাশা, অসন্তোষ বা বিভ্রান্তি সৃষ্টি করে, তা পরোক্ষভাবে শত্রুদের উদ্দেশ্যকেই সাহায্য করে।

ইরানের সর্বোচ্চ নেতা নাগরিকদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সংবেদনশীল এই সময়ে এমন কোনো আচরণ করা উচিত নয় যা অভ্যন্তরীণ বিভাজনকে আরও গভীর করে।

তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য দায়ী করেন এবং ইসরাইলকে মার্কিন সামরিক উপস্থিতির সমর্থনে টিকে থাকা একটি শক্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ইসরাইল ইস্যুতে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

আলজাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

আরও পড়ুন

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

আলজাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম