Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:৫৮ পিএম

ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ

ইরানি পতাকা। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ ২২টি দেশ ইরানকে তাদের ‘ভূখণ্ডে’ হামলা চালানো বন্ধ করতে বলেছে।  বৃহস্পতিবার (১১ জুন)  এক যৌথ বিবৃতিতে তেহরানকে সতর্ক করে এ বার্তা দেয় দেশগুলো। 

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি দেখানো বা অন্য যেকোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম-নীতিকে ক্ষুণ্ন করে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।’

এতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা ও তাদের বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে ‘প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে’ জড়িত।


দেশগুলোর পক্ষ থেকে বলা হয়, ‘এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইরানকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।’

বিবৃতি দেওয়া দেশগুলো অভিযোগ করে আরও বলেছে, ইউরোপজুড়ে ইহুদি সম্প্রদায়, ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে হামলার যে অভিযান চলেছে, তার পেছনে ইরানের হাত রয়েছে। ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠী হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া এসব হামলার দায় স্বীকার করেছে।


যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হলো—আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম