Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৫২ পিএম

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রতীকী ছবি

Advertisement

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও ওরিয়েন্টাল প্রদেশে সোমবার (১৫ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে ভূপৃষ্ঠের ১১১.৯ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোন্দাগুইতানের সমুদ্র উপকূল থেকে প্রায় ৬৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে ফিলিপাইনের মিন্দানাও উপকূলে ৭.৮ মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল, যা পুরো অঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। ওই দুর্যোগে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। 

গত সপ্তাহের সেই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬১ জন নিহত হন, আহত হন ১,০৪০ জনেরও বেশি মানুষ এবং এখনও নিখোঁজ রয়েছেন ৪০ জন। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আজ আবার নতুন করে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানল।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ভূমিকম্পে কাঁপল ভারত

ভূমিকম্পে কাঁপল ভারত

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

আরও পড়ুন

কে এই জ্ঞানেশ কুমার

কে এই জ্ঞানেশ কুমার

আইএমএফের সতর্কবার্তা ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম