Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে কে, জানাল তেহরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

ইরানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে কে, জানাল তেহরান

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে দুই দেশের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি।

এই কর্মকর্তা জানান, ইরানের আলোচক দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আসন্ন আলোচনা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে হরমুজ প্রণালির পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের অবকাঠামো পুনর্গঠনের বিষয়গুলো গুরুত্ব পাবে।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে পারমাণবিক কর্মসূচি ও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হবে, যা চূড়ান্ত চুক্তির মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্য রয়েছে।

এদিকে আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত শান্তি চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবাননের যুদ্ধের অবসান। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আরাঘচি বলেন, তাদের দৃষ্টিতে এই সমঝোতা স্মারকের একপক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্যপক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেবাননসহ সব ফ্রন্টে চলমান যুদ্ধের তাৎক্ষণিক ও স্থায়ী অবসানের ঘোষণা।

তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন সেনারা, ৮ জনের  আত্মহত্যার চেষ্টা

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন সেনারা, ৮ জনের আত্মহত্যার চেষ্টা

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

২৯৬ শিক্ষার্থী নিহতের পর ছাত্রদের প্রতি যে আহ্বান খামেনির

২৯৬ শিক্ষার্থী নিহতের পর ছাত্রদের প্রতি যে আহ্বান খামেনির

ইরান সংকট সমাধানের জন্য যে পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প

ইরান সংকট সমাধানের জন্য যে পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প

আরও পড়ুন

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম