Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মিত্র ইসরাইলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:৪২ এএম

মিত্র ইসরাইলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন -সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরাইলকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।  ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক মাইক হানা জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে ইসরাইলকে ‘খুবই কঠোর’ ভাষায় সতর্ক করেছেন। 

হানা বলেন, ‘এটাও মনে রাখতে হবে যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত আলোচনা করেছেন, বিশেষ করে যখন তিনি আশঙ্কা করেছিলেন, লেবাননে ইসরাইলের কার্যকলাপ এই সমঝোতা স্মারকটি পাস করানোর পথে বাধা হয়ে দাঁড়াবে।’

তিনি আরও উল্লেখ করেন, এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরাইলপন্থি লবি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছে। 

হানা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছিলেন, লেবানন একটি আলাদা বিষয়। কিন্তু এই সমঝোতা স্মারকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এটি সমঝোতার একটি অংশ এবং ইসরাইলকে অবশ্যই লেবাননে কোনো কার্যকলাপ না চালানোর শর্ত মেনে চলতে হবে।’

আল জাজিরার এই সাংবাদিক আরও জানিয়েছেন, এই অবস্থান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বহু ইসরাইল-সমর্থক সদস্যের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি করেছে। তবে ট্রাম্প প্রশাসন এ সমালোচনার জবাব দিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

এদিকে চূড়ান্ত চুক্তি কার্যকর হতে এখনও দুই মাস সময় আছে।  নেতানিয়াহু চান না চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হোক। তাই যুক্তরাষ্ট্রকে সমঝোতা থেকে সরাতে এখন নতুন পরিকল্পনার পথে হাঁটছেন তিনি।

এক ইসরাইলি কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নেতানিয়াহুর লক্ষ্য হলো- চূড়ান্ত চুক্তির বিষয়বস্তু নিজের অবস্থানের অনুকূলে নিয়ে আসা। এজন্য তিনি নিজের ঘনিষ্ঠ ডানপন্থি গণমাধ্যম ব্যক্তিত্ব এবং যুক্তরাষ্ট্রের কিছু সিনেটরদের ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে ১ হাজার ৯০৮ কোটি টাকার গম

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে ১ হাজার ৯০৮ কোটি টাকার গম

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

আরও পড়ুন

ভারতে প্রেম করায় বাবার হাতেই প্রাণ গেল মেয়ের

ভারতে প্রেম করায় বাবার হাতেই প্রাণ গেল মেয়ের

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম