Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে ভেসে এলো নারীসহ ১৫ অভিবাসীর লাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:০১ এএম

লিবিয়া উপকূলে ভেসে এলো নারীসহ ১৫ অভিবাসীর লাশ

লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ অভিবাসীর লাশ উদ্ধার।

Advertisement

লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নৌকাডুবির ঘটনায় সাগরে পড়ে তাদের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) নিরাপত্তা, নৌবাহিনী ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, উপকূলীয় এলাকা থেকে অন্তত ১০ জন জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন।

সূত্রগুলো জানায়, মিশরের সীমান্তবর্তী শহর তোব্রুকের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশগুলোর বেশ কয়েকটিতে পচন ধরেছে বলে জানিয়েছেন দুইজন নিরাপত্তা কর্মকর্তা। তারা সতর্ক করে বলেন, এলাকাটিতে আরও লাশ থাকতে পারে।  

তোব্রুক রেড ক্রিসেন্টের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাদা সুরক্ষা পোশাক পরা স্বেচ্ছাসেবীরা উপকূলের পাথুরে এলাকা থেকে লাশ সংগ্রহ করে সাদা ব্যাগে রাখছেন।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির সরকারের পতনের পর থেকে লিবিয়ার উপকূল ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার জন্য অন্যতম প্রধান অভিবাসন রুটে পরিণত হয়েছে। সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে বহু মানুষ মরুভূমি ও বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। পাশাপাশি তেলনির্ভর লিবিয়ার অর্থনীতি কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় দরিদ্র অভিবাসীরাও সেখানে আসেন।

অন্যদিকে পৃথক এক ঘটনায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা ‘ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার’ জানিয়েছে, উপকূলে নৌকাডুবির পর ১৩ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম