Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরাইলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৫৫ এএম

ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরাইলের

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।

Advertisement

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। ইসরাইলি টেলিভিশন চ্যানেল–১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান আক্রমণাত্মক অভিযান স্থগিতের নির্দেশ দেওয়া হলেও বর্তমানে যেসব এলাকায় ইসরাইলি সেনারা অবস্থান করছে, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

চ্যানেল–১২ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তবে হামলা বন্ধের নির্দেশ কখন থেকে কার্যকর হবে কিংবা কোন ধরনের সামরিক কার্যক্রম এর আওতায় থাকবে—সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান। দেশটির সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে ওই প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  

ইরানি সামরিক কর্তৃপক্ষ একে ‘প্রথম ধাপের প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে দীর্ঘদিনের সংঘাত ও হামলার কারণে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ১২১ জনের বেশি। নিহত ও আহতদের বড় অংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ কী, জানালেন জেডি ভ্যান্স

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ কী, জানালেন জেডি ভ্যান্স

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম