Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৪৫ এএম

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ

টানা তিন দিনের ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলার জনজীবন চরমভাবে বিপর্যস্ত।

Advertisement

টানা তিন দিন ও রাতের ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। 

গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শনিবার পর্যন্ত প্রবল বৃষ্টির কারণে সমতল ও পাহাড়ি এলাকার স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়ে। তবে শনিবার সকালে বৃষ্টি থাকলেও বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে বৃষ্টি থেমে যায়।

অতিবৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলোতে পানিস্তর বৃদ্ধি পেয়েছে। দার্জিলিং যাওয়ার সড়কেও ধস নেমেছে। অতিবৃষ্টির কারণে মিরিক যাওয়ার অস্থায়ী দুধিয়া সেতু পানির তোড়ে তলিয়ে গেছে। যার কারণে শিলিগুঁড়ি থেকে মিরিক যাওয়ার সড়ক এই মুহূর্ত সম্পূর্ণ ব্যাহত হয়েছে।

এরই মধ্যে ভারতের ১১০ নম্বর জাতীয় সড়ক পানির উঠে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পানি সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে ১০ নম্বর জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

প্রবল বৃষ্টির কারণে ফুঁসছে বালাসন নদী। আর এই বালাসন নদীতেই হিউম পাইপ দিয়ে তৈরি করা হয়েছিল দুধিয়া সেতু। নদীর পানির তোড়ে ভেসে গেছে সেতুটি। শিলিগুঁড়ি থেকে সিকিম যাওয়ার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত।

মহানন্দা নদীর কাছে খারসাং থেকে শিলিগুঁড়ি পর্যন্ত তিন লাইনের সড়ক ভেঙে গেছে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন মহানন্দার ফুলবাড়ী ব্যারাজের গেট খুলে দিয়েছে। তিস্তার পানির স্তরের ওপর ২৪ ঘণ্টার নজরদারি চালাচ্ছে প্রশাসন।

এরই মধ্যে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এ সপ্তাহে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এবং রোববার রেড আলার্ট জারি করা হয়েছে। অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুঁড়ি জেলায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে চান রাহুল গান্ধী

মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে চান রাহুল গান্ধী

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান

দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

শতবর্ষী মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতে

শতবর্ষী মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতে

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম