Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৫৬ পিএম

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। ছবি: সংগৃহীত

Advertisement

ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে।  এটি দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। 

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।


ভেনেজুয়েলার ভূমিকম্পটি দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী হলেও, এগুলো বিশ্বের ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর মধ্যে পড়ে না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর  তথ্য অনুযায়ী, ইতিহাসের ১০টি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ও সেগুলোর আনুমানিক প্রাণহানির সংখ্যা নিচে দেওয়া হলো—

১. ১৯৬০ সালে চিলির বিওবিও’তে ৯ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।  এতে কমপক্ষে ১ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়। 

২. যুক্তরাষ্ট্রের আলাস্কায় ১৯৬৪ সালে ৯ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৩০ জনের মৃত্যু হয়। 

৩. ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ার সুমাত্রায়।  ২০০৪ সালে আঘাত হানা ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ২ লাখ ৮০ হাজারের বেশি প্রাণহানি হয়। 

৪. জাপানের তোহোকুতে ২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়।  এতে ১৫ হাজারের বেশি মানুষ মারা যান। 

৫. ১৯৫২ সালে রাশিয়ার কামচাটকায় ৯ মাত্রার ভূমকম্পে সর্বোচ্চ ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। 


৬. দীর্ঘ ৭৩ বছর পর ২০২৫ সালে রাশিয়ার কামচাটকায় ফের ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়।  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ দশমিক ৮।  তবে এতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 

৭. চিলির বিওবিও’তে ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৫২৩ জনের মৃত্যু হয়। 

৮. ইকুয়েডরের এসমেরালদাসে ১৯০৬ সালে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  এতে দেড় হাজার মানুষের মৃত্যু ‍হয়। 

৯. ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

১০. ভারতের অরুণাচল প্রদেশে ১৯৫০ সালে ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৭৮০ জনের মৃত্যু হয়। 

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ভূমিকম্পে কাঁপল ভারত

ভূমিকম্পে কাঁপল ভারত

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের গুরুতর অভিযোগ

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের গুরুতর অভিযোগ

জেলেনস্কির সংবাদ সম্মেলনে বায়ুত্যাগ, তীব্র দুর্গন্ধে কক্ষ ছাড়লেন সাংবাদিকরা

জেলেনস্কির সংবাদ সম্মেলনে বায়ুত্যাগ, তীব্র দুর্গন্ধে কক্ষ ছাড়লেন সাংবাদিকরা

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম