Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ পেরোল দক্ষিণ কোরিয়ার আরও ৮ জাহাজ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৩৪ এএম

হরমুজ পেরোল দক্ষিণ কোরিয়ার আরও ৮ জাহাজ

হরমুজ প্রণালি থেকে দক্ষিণ কোরিয়ার আরও আটটি জাহাজ নিরাপদে বেরিয়ে গেছে। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালি থেকে দক্ষিণ কোরিয়ার আরও আটটি জাহাজ নিরাপদে বেরিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির মহাসাগর ও মৎস্য মন্ত্রণালয়।

শুক্রবার (২৬ জুন) সিউল সময় সকাল ৯টা পর্যন্ত ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার পরিচালিত মোট পাঁচটি জাহাজ অবস্থান করছিল। এসব জাহাজে মোট ৪৭ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তবে জাহাজগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে এবং জাহাজ মালিক ও নাবিকদের অনুরোধে তাদের পরিচয় বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয়।


এদিকে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে।  এ ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এবং অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক হওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 


শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ২৬ ডলারে পৌঁছায়। অন্যদিকেযুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৯২ ডলারে ওঠে।

তথ্যসূত্র: দ্য ডন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তর কোরিয়াকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়াকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজে দুই তেলবাহী জাহাজে আগুন

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

আরও পড়ুন

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

‘মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু’র গুজবের মধ্যে জনসমক্ষে কিম জং উনের ছবি প্রকাশ

‘মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু’র গুজবের মধ্যে জনসমক্ষে কিম জং উনের ছবি প্রকাশ

গোপন সফরে ইসরাইলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে করলেন বৈঠক

গোপন সফরে ইসরাইলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে করলেন বৈঠক

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম