Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে বাণিজ্য কমেছে বাংলাদেশের, উদ্বেগে ব্যবসায়ীরা

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০১:৫৯ পিএম

ভারতের সঙ্গে বাণিজ্য কমেছে বাংলাদেশের, উদ্বেগে ব্যবসায়ীরা

Advertisement

ভারত ও বাংলাদেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী, পরিবহণশ্রমিক এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে। বাণিজ্যের পরিমাণ কমে যাওয়ায় যেমন ব্যবসায়ীদের আয় কমছে, তেমনি সরকারি রাজস্ব আদায়েও এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

দুই দেশের মধ্যে বাণিজ্য আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে বৈধভাবে ভারত ও বাংলাদেশের নাগরিকদের যাতায়াতের পাশাপাশি পণ্য আমদানি ও রপ্তানিও পরিচালিত হয়। তবে এই স্থলবন্দর দিয়ে আমদানির তুলনায় রপ্তানির পরিমাণই বেশি।

বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি, কয়েক বছর আগেও প্রতিদিন এই সীমান্ত দিয়ে বাংলাদেশে গড়ে আড়াইশ থেকে ৩০০ পণ্যবাহী ট্রাক প্রবেশ করত। কিন্তু গত দুই বছরে সেই সংখ্যা ধারাবাহিকভাবে কমে বর্তমানে দৈনিক মাত্র ১৫ থেকে ২০টি ট্রাকে নেমে এসেছে। এতে ব্যবসায়ীদের আয়ের পাশাপাশি পরিবহণশ্রমিক, চালক, বহনকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পেশাজীবীদের জীবনজীবিকাও চাপে পড়েছে। 

রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ধীরাজ অধিকারীর মতে, বাংলাদেশে কিছু পণ্যের চাহিদা কমে যাওয়া এর একটি কারণ হলেও সীমান্তের অবকাঠামোগত সীমাবদ্ধতাও বড় সমস্যা। 

তিনি বলেন, আধুনিক সমন্বিত সীমান্ত পরীক্ষাকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বহু আগেই নেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

তার ভাষায়, সমন্বিত সীমান্ত পরীক্ষাকেন্দ্র চালু হলে পণ্য ওঠানামার কাজ আরও দ্রুত হবে। আধুনিক স্ক্যানিং ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। এতে সময় কম লাগবে, ব্যয়ও কমবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে। 

ব্যবসায়ীদের মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সীমান্ত অবকাঠামোর উন্নয়ন এখন সময়ের দাবি। তারা এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দ্রুত ও সমন্বিত উদ্যোগ কামনা করেছেন। 

সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যবান্ধব নীতি গ্রহণ করা হলে হিলি সীমান্ত দিয়ে দুই দেশের বাণিজ্য আবারও আগের গতি ফিরে পাবে। এতে ব্যবসা, কর্মসংস্থান এবং সরকারি রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

ভিসা সহজীকরণ, বাণিজ্য বৃদ্ধিসহ বহুমাত্রিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

ভিসা সহজীকরণ, বাণিজ্য বৃদ্ধিসহ বহুমাত্রিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ–ভারতের বৈঠক শুরু, যা থাকছে আলোচনায়

বাংলাদেশ–ভারতের বৈঠক শুরু, যা থাকছে আলোচনায়

ক্যামেরা ছেড়ে যুদ্ধের ময়দানে, কেন ছুটে গিয়েছিলেন নানা পাটেকর?

ক্যামেরা ছেড়ে যুদ্ধের ময়দানে, কেন ছুটে গিয়েছিলেন নানা পাটেকর?

পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

আরও পড়ুন

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ

কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম