Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ভিজিটর ভিসাধারীদের জরুরি সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:১৩ পিএম

ভিজিটর ভিসাধারীদের জরুরি সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

ফাইল ছবি।

Advertisement

বিদেশি দর্শনার্থীদের উদ্দেশ্যে এক জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার অনৈতিক সুবিধা বা অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।

দূতাবাস আরও জানিয়েছে, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।

সতর্কবার্তায় আরও উল্লেখ্য করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কিনা তা নিশ্চিত করুন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম